স্বাস্থ্য কথা

৫ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে ফাইজারের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকরি

  • 6:45 pm - October 22, 2021
৫ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে ফাইজারের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকরি

ঢাকা: করোনা টিকা ফাইজার-বায়োএনটেক শিশুদের করোনা প্রতিরোধে ৯০ দশমিক ৭ শতাংশ কার্যকর। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে এ তথ্য এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা টিকা ফাইজার-বায়োএনটেকের অন্যতম উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার সম্প্রতি ২ হাজার ২৬৮ শিশুর ওপর এই টিকার মেডিকেল ট্রায়াল পরিচালনা করেছে। ট্রায়ালে অংশ নেওয়া সবার বয়স ছিল ৫ থেকে ১১ বছরের মধ্যে।

টিকার দুই ডোজ দেওয়ার কিছু দিন পর এই শিশুদের দেহে ৯০ দশমিক ৭ শতাংশ করোনা প্রতিরোধী অ্যান্টিবডির অস্তিত্ব শনাক্ত হয়েছে বলে এক বিৃবতিতে জানিয়েছে ফাইজার কোম্পানির কর্তৃপক্ষ। পূর্ণবয়স্কদের প্রতিটি টিকার ডোজ সাধারণত হয় ৩০ মাইক্রোগ্রামের। তবে এই ট্রায়ালে অংশগ্রহণকারী শিশুদের দেওয়া প্রতিটি ডোজ ১০ মাইক্রোগ্রামের ছিল বলে বিবৃতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সরকার গত আগস্ট থেকে জাতীয় টিকাদান কর্মসূচিতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১২ থেকে ১৭ বছর বয়সীদের অন্তর্ভূক্ত করেছে। শিগগিরই ৫ থেকে ১১ বছর বয়সীদেরও টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

সেই কর্মসূচিতে যেন ফাইজার-বায়োএনটেকের টিকাকে মনোনীত করা হয়- ইতোমধ্যে দেশটির খাদ্য ও ওষুধ বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা এফডিএ বরাবার আবেদন করেছে ফাইজার। কোম্পানির কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছেন, আবেদনপত্রের সঙ্গে সাম্প্রতিক ট্রায়ালের তথ্যও জমা দেওয়া হয়েছে।

জাতীয় টিকাদান কর্মসূচি পরিচালনা করতে এ পর্যন্ত ৩ টি করোনা টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র- ফাইজার-বায়োএনটেক, মডার্না ও জনসন অ্যান্ড জনসন। প্রাপ্তবয়স্কদের এই তিন টিকার যে কোনো একটি দেওয়ার অনুমতি থাকলেও ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য কেবল ফাইজারের অনুমোদন দিয়েছে এফডিএ।

সম্প্রতি টিকার দুই ডোজ নেওয়ার পরও যেসব বয়স্ক মানুষদের দেহে প্রয়োজনীয় অ্যান্টিবডির উপস্থিত কম রয়েছে, তাদের জন্য তৃতীয় বা বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। তবে বুস্টারে অনুমোদন দেওয়া হয়েছে মডার্না ও জনসন অ্যান্ড জনসনের করোনা টিকাকে। ফাইজার -বায়োএনটেক বুস্টার ডোজে ব্যবহারের অনুমোদন পায়নি।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au