আইন আদালত

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৪

  • 4:54 pm - October 13, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ : সিপিসি-১, রাজশাহী, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল পৃথক পৃথক অভিযানে ২৭ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আলীনগর রেলগেটে ১২ই অক্টোবর রাত সোয়া ১১টায় অভিযান পরিচালনা করে ১২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা মোড়ল পাড়া গ্রামের মোঃ রাকিবের ছেলে মোঃ আঃ
রাজ্জাক(২৭) ও নয়ালাভাঙ্গা গ্রামের মৃত একরামুল হকের ছেলে মোঃ সুমন আলী (৩৩) কে এবং ১৩ অক্টোবর রাত আনুমানিক ২ঘটিকার সময় গোদাগাড়ি থানার হাটপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ১টি ট্রাক, ২৯ হাজার ১৮০টাকা ও ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদুর্গাপুর গ্রামের মোঃ মর্তুজা আলমের ছেলে মোঃ সেলিম রেজা (৩৪) ও আশরাফুল (২৪) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। ধারাবাহিকতায়
র‌্যাবের সফল অভিযান অব্যাহত রেখে জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, উক্ত মাদক ব্যবসায়ীরা দির্ঘদিন থেকে বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থেকে বিভিন্ন
অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। উল্লেখ্য যে, ১০ অক্টোবর রাত পৌনে ৮ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ৫নং বাসুদেবপুর ইউনিয়নের সুইচ গেট ব্রীজ সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী গামী পাকা রাস্তার বাম পাশে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোড়াগাছি বটতলা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ সেলিম রেজাকে ১ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au