প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জিল্লুর রহমান জয় : সারা বিশ্ব করোনায় কালো আধারে ঢাকা। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনার প্রকব। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পজিটিভ শনাক্ত ছয়জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন। এছাড়া করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় তিনজন মারা যান।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত একদিনে করোনা ইউনিটে এই ১৭ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের চারজন, নওগাঁর একজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে নয়জন পুরুষ ও আটজন নারী। যাদের নয়জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুইজন ও ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৩৯ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৯১ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১৮৮ জন পজিটিভ শনাক্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১২৬ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৭৭ জন।
হাসপাতাল পরিচালক জানান, বুধবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ১৯৩টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ১ দশমিক ১০ শতাংশ কমে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮৩ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার ছিল ২৪ দশমিক ৯৩ শতাংশ। এছাড়াও গত সোমবার শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৪ শতাংশ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au