অর্থনীতি

‘সংক্ষিপ্ত’ বাজেটে কি কি সুখবর থাকছে

  • 4:40 pm - June 10, 2020
‘সংক্ষিপ্ত’ বাজেটে কি কি সুখবর থাকছে

ঢাকা: একাদশ জাতীয় সংসদে বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের সম্ভাব্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন। এটি জিডিপির (মোট দেশজ উৎপাদন) ১৭ দশমিক ৯ শতাংশ। চলতি ২০১৯-২৯ অর্থবছরে বাজেটের আকার ছিল পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা কমিয়ে পাঁচ লাখ এক হাজার ৫৭৭ কোটি টাকা করা হয়।

২০২০-২০২১ অর্থবছরের বাজেটে জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় কিছু পণ্যে থাকবে শুল্ক ও ভ্যাট ছাড়ের প্রস্তাব। এর ফলে কিছু পণ্যের দাম কমতে পারে।

যেসব পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে সেসবের মধ‌্যে রয়েছে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষি যন্ত্র ও যন্ত্রাংশ।

ব্যক্তি শ্রেণির আয়কর সীমা বাড়ছে না গত কয়েক বছর ধরে ব্যক্তি শ্রেণির আয়কর সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়ানোর জন্য জোরালো দাবি উঠেছে। তবে সেই সীমা বাড়েনি। আগামী অর্থবছরের জন্যও এই কর সীমা বাড়ছে না বলে জানা গেছে। ফলে কোনো ব্যক্তির বার্ষিক আয় আড়াই লাখ টাকা পর্যন্ত হলে তাকে এখন যেমন আয়কর দিতে হচ্ছে না, এই সুবিধা একইভাবে বহাল থাকবে আগামী অর্থবছরের জন্যও।

সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব ধরনের তামাক পণ্য প্রস্তুতকারী কোম্পানির জন্য করের হার ৪৫ শতাংশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানির করের হার ৪০ শতাংশ, তালিকার বাইরে থাকা মোবাইল ফোন কোম্পানির করের হার ৪৫ শতাংশ। এছাড়া পোশাক খাতে করপোরেট কর ১০ থেকে ১২ শতাংশ, বস্ত্র খাতে ১৫ শতাংশ, পাটকলে ১০ শতাংশ। একই খাতের কোম্পানিগুলোর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান ১০ শতাংশ। অর্থাৎ কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ১০ শতাংশ কর রেয়াত সুবিধা পায়।

করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক, পিপিই, গ্লাভস, গগলস, নানা ধরনের রাসায়নিক পণ‌্য ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে সব ধরনের কর মওকুফ করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে।

করোনাভাইরাস শনাক্তে কিট উৎপাদনের কাঁচামাল, এ সংক্রান্ত কাজে গবেষণার জন‌্য ব‌্যবহৃত রাসায়নিক দ্রব‌্য ও যন্ত্রাংশের ওপর শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা হতে পারে। ফলে এসবের দামও কমবে।

দাম কমতে পারে হাসপাতালের আইসিইউ, সিসিইউসহ জরুরি সেবায় ব্যবহৃত যন্ত্রাংশের। জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিসকে উৎসাহিত করতে এ সংক্রান্ত যাবতীয় যন্ত্রাংশের ওপর শুল্ক ও ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে। ভ্যান্টিলেটর উৎপাদনে দেশীয় কোম্পানিগুলোকে গবেষণা ও উৎপাদনে আরো আকৃষ্ট করতে এ সংক্রান্ত যন্ত্রাংশে বিশেষ শুল্ক ও ভ্যাট ছাড় থাকবে বাজেটে। তাই এসব পণ‌্যের দাম কমবে।

স্থানীয় পর্যায়ে উৎপাদিত ক্ষুদ্র শিল্পের কাঁচামালে অগ্রিম কর কমতে পারে। ফলে ক্ষুদ্র শিল্পের পণ্যে দাম কমতে পারে। শুল্ক ছাড়ের ফলে কমতে পারে পোল্ট্রি, ডেইরি ও মৎস্য শিল্প এবং অগ্নিনির্বাপণে ব‌্যবহৃত উপকরণের দাম।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au