সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদব্য দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার বোধকল্পে মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃতে ১২ জুলাই রাত সোয়া ৮ ঘটিকায় চাঁপাইনবাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোনাকষা ইউনিয়নের সাতরশিয়া দক্ষিনপাড়া গ্রামে জনৈক উজ্জল চেয়ারম্যান এর বাড়ীর সামনে তিন রাস্তার মোড়ে গাছের নীচে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মালেক (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে।
সে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ সর্দার টোলার মৃত মনছুর আলীর ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান হয়, উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।