সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলা চকবরকত ইউনিয়নের আরজী জগদীশপুর জামে মসজিদ এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
৬ জুলাই মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিটে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার কোমরপুর গ্রামের মোসলেম এর ছেলে মাসুদ (৪৫) ও তেরগাতি গ্রামের মকসেদ এর ছেলে ফিকুল (২০)।
জয়পুরহাট র্যাব- ৫ কোম্পানি কমান্ডার রুহ-তাহ্মিন -তৌকির জানান মাদক দ্রব্য নির্মূল অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা অবৈধ ভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।