প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ঢাকা: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৭৩৫ জন শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন। শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ জনে।
সোমবার (৮ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, ‘শনাক্তের বিশ্লেষণে পুরুষ ৭১ শনাক্ত ও নারী ২৯ শতাংশ। আর মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৭৭ শতাংশ এবং নারী ২৩ শতাংশ।’
ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৪৪টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি।’
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫৭ জন। ফলে এখন মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ১৪ হাজার ৫৬০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৫ শতাংশ।’
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৮০ থেকে ৯০ বছর বয়সী ২ জন এবং ৯০ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘যে ৪২ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা ডিভিশনে ২৫ জন, চট্টগ্রাম ডিভিশনে ৮ জন, রাজশাহী ১ জন, খুলনায় ২ জন, বরিশালে ২ জন, সিলেট ডিভিশনে ১ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ২ জন। তাদের মধ্যে হসপিটালে মারা গেছেন ৩০ জন এবং বাসায় মারা গেছেন ১২ জন।।’
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৯৭ জন। ছাড় পেয়েছেন ১৪৪ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ১১ হাজার ৮৭১ জন। মোট ছাড় পেয়েছেন ৪ হাজার ৩১৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭ হাজার ৫৫২ জন।
ডা. সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২ হাজার ২২৮ জন। এ পর্যন্ত মোট ৩ লাখ ৩ হাজার ৪২৫ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ১ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৩৫৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৬ হাজার ৭২ জন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au