আইন আদালত

আশুলিয়া থানার আ.লীগ নেতা শাহীন পালোয়ানকে অস্ত্রসহ গ্রেপ্তার করছে পুলিশ

  • 6:17 am - June 20, 2021
আশুলিয়া থানার আ.লীগ নেতা শাহীন পালোয়ানকে অস্ত্রসহ গ্রেপ্তার করছে পুলিশ

ঢাকা: ঢাকা জেলার আশুলিয়া থানায় বসবাসরত স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহিন পালোয়ানকে গ্রেপ্তার করছে পুলিশ। এসময় তার নিকট থেকে বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

গতকাল শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২ টার দিকে আশুলিয়ার পালোয়ানপাড়া এলাকায় এস আই সুদীপ কুমার গোপ, এস আই আসওয়াদুর রহমান ও এস আই এমদাদুল হক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার ঘর তল্লাশী করে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিন পালোয়ান আশুলিয়ার পালোয়ানপাড়ার বিল্লাল পালোয়ানের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় চাঁদাবাজির মামলা আছে। এছাড়া ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ রয়েছে।

জানতে চাইলে আশুলিয়ায় থানার এস আই এমদাদুল হক বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহিন পালোয়ানের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ঘরের গোপন স্থান থেকে তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার চৌখস অফিসার এস আই সুদীপ কুমার গোপ বলেন, আমাদের গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রেখে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অভিযান পরিচালনা করা আরেক আশুলিয়া থানার আরেক অফিসার এস আই আসওয়াদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিশেষ এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, সে চাঁদাবাজসহ অত্র এলাকার চিহ্নিত অপরাধী।

পুলিশী তথ্য মতে জানা যায়, শাহীন পালোয়ান এর আগে গত (০৬ জুন) রোববার দাবিকৃত চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে লক্ষ্য করে গুলি ও মারধরের ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করেন ফিরোজা এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার বেলাল।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au