সারাদেশ

জননেত্রী ফিরে আসবেই’ কবিতার বইটি শেখ হাসিনা মুক্তি আন্দোলনে ঢেউ তুলেছিল

  • 5:00 pm - June 12, 2021

সুমাইয়া আক্তার শিখা, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’র মুক্তি আন্দোলনের ঢেউ তুলেছিল ‘জননেত্রী ফিরে আসবেই… ‘ ৮০৬ লাইনের অনবদ্য একটি কবিতার কাব্যগ্রন্থটি। বঙ্গবন্ধুকন্যার স্নেহধন্য, বঙ্গবন্ধু কিশোর সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক ও আরশীনগর প্রকাশনীর সত্বাধিকারী কবি ও সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব এর লেখা এই কাব্য গ্রন্থের ভূমিকা লিখেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি, বঙ্গবন্ধু জাদুঘরের ট্রাস্টি, প্রয়াত কবি ও স্থপতি রবিউল হুসাইন।

২০০৮ সালের ১৭ এপ্রিল মুক্তযুদ্ধ জাদুঘরে এই কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিখি ছিলেন সাবেক ভিসি প্রফেসর ড. জিল্লুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কবি বেলাল চৌধুরী, প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রফেসর ড. আনোয়ার হোসেন, কবি রবিউল হুসাইন, কবি ও স্থপতি ইয়াফেস ওসমান, কবি হাবিবুল্লাহ সিরাজী, আওয়ামীলীগ নেতা এড. আফজাল হোসেন, ডাঃ আমিনুল হক রতন, এড. বায়েজীদ আক্কাস প্রমুখ।

মুল প্রবন্ধ পাঠ করেন কবি ও সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব। এই গ্রন্থ প্রকাশের পর কবি রাশেদুল ইসলাম বিপ্লবকে গ্রেফতারের লক্ষে কবির বাসভবন কুষ্টিয়াস্থ আরশীনগর ভবনে সেনাবাহিনী ঘেরাও করে। সে সময় কবি ঢাকায় থাকায় গ্রেফতার করতে পারেনি। এভাবে দীর্ঘদিন কবি রাশেদুল ইসলাম বিপ্লব কুষ্টিয়া থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। ‘জননেত্রী ফিরে আসবেই…’ কাব্যগ্রন্থে সেনাবাহিনী ও তৎকালীন শাসকগোষ্ঠীর কড়া সমালোচনা করা হয়। যে কারনে শাসকগোষ্ঠীর টার্গেটে পরিণত হন কবি রাশেদুল ইসলাম বিপ্লব। বইটি শহীদ নারী নেত্রী আইভি রহমানকে উৎসর্গ করা হয়।

ঐ সময় বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বইটি সারাদেশে দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহন করেন। আবৃত্তিকার হাসান আরিফ কবিতাটি আবৃত্তি করেন। আসাদুজ্জামান নূরের সম্পাদনায় ‘গণতন্ত্র মুক্তিপাক’ নামে একটি আবৃত্তির সিডি প্রকাশ হয়। কবি রাশেদুল ইসলাম বিপ্লব এর লেখা ‘জননেত্রী ফিরে আসবেই ‘ কবিতাটি হাসান আরিফ এর কন্ঠে ঐ সিডিতে স্থান পায়। কবিতার বইটি জননেত্রী শেখ হাসিনা’র মুক্তি আন্দোলনকে বেগবান করে বলে প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জানান।

কবি ও সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব সে সময় ধানমন্ডিস্থ আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয়ে জননেতা মাহবুবউল আলম হানিফ ও ইকবাল হোসেন অপুর সহায়তায় জননেত্রী শেখ হাসিনা’র মুক্তি আন্দোলনে গড়ে তোলেন দেশরত্ন পরিষদ। মুক্তির দাবীতে পোস্টার, লিফলেট প্রচার করে দেশরত্ন পরিষদ। গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবসে ‘ জননেত্রী ফিরে আসবেই… ‘ ৮০৬ লাইনের অনবদ্য কবিতার বইটির কথা সবাইকে স্মরণ করিয়ে দেয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au