সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে মারপিট করেছে স্কুলের প্রধান শিক্ষক

  • 6:01 am - June 11, 2021

সুমাইয়া আক্তার শিখা, স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুরে দোলনায় চড়ে খেলার অপরাধে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে মারপিট করেছে স্কুলের প্রধান শিক্ষক। মঙ্গলবার সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলার শহীদ রফিক নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এমন অমানবিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর চাচা বিচার চেয়ে দৌলতপুর থানা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর পূর্বপাড়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে শহীদ রফিক নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মোছা. মারিয়া খাতুন (১০) মঙ্গলবার সকালে স্কুলে লিখিত এ্যাসাইনমেন্ট জমা দিতে যায়। এসময় শিশু মারিয়া স্কুলের দোলনায় চড়ে খেলতে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে স্কুলের প্রধান শিক্ষক আবু নঈম তুহিন শিশু মারিয়াকে কয়েক দফা বেধড়ক মারপিট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে শিশু মারিয়া কাঁদতে কাঁদতে বাড়ি গেলে বাড়ির লোকজন ঘটনা শুনে চরম ক্ষুব্ধ হন এবং শিশু মারিয়াকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে শিশু মারিয়ার চাচা মো. স্বপন আলী এমন অমানবিক ঘটনার বিচার চেয়ে দৌলতপুর থানা, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও দৌলতপুর প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au