সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে তাসের ডাকাতের আস্তানা থেকে ২টি হরিণ উদ্ধার

  • 6:19 pm - June 09, 2021

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুরে অবস্থিত তাসের ডাকাতের আস্তানা থেকে দু’টি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন।

৯ জুন বুধবার সন্ধ্যা ৬ টার দিকে বন বিভাগের কর্মকর্তারা দৌলতপুর উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তার ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনের সহযোগিতায় হরিণ দুটি উদ্ধার করেন।

বন বিভাগের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কল্যাণপুর দরবার শরীফের ভিতরে অবৈধভাবে দুইটা হরিণ লালন পালন করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় হরিণ দুটি উদ্ধার করি। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১৭ মোতাবেক তাসের ডাকাত ও তার শ্যালক শের খান নামে মামলা হয়।

মামলার আসামী তাসের ডাকাতের শ্যালক শের খানকে হাতে নাতে আটক করা দৌলতপুর থানা পু্লিশ এবং ওই দরবারের কথিত পীর তাসের ডাকাত পলাতক রয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বিকেলে বন বিভাগের কর্মকর্তারা আমার কাছে সহযোগিতা চাই যে তাসের পীরের দরবারে দুইটা হরিণ অবৈধ ভাবে তারা লালন পালন করছে। আমি সেখানে অফিসার ফোর্স নিয়ে তাদের সহযোগিতায় হরিণ দুটো উদ্ধার করে বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছি।

দৌলতপুর উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তার জানান, দরবার শরীফের মধ্যে হরিণ আছে সংবাদ দিয়ে বন বিভাগের কর্মকর্তারা আমাদের সহযোগিতা চাইলে আমরা সেখানে গিয়ে দুটো হরিণ উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত ৬ জুন তাসের ডাকাতের নেতৃত্বে দরবারে রাশেদ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়া। ওই ঘটনায় নিহত রাশেদের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বাদী হয়ে দরবার প্রধান তাসের ডাকাতসহ ১০ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। তাসের সহ বাকি আসামিরা পলাতক রয়েছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au