সারাদেশ

কুষ্টিয়ায় অপমৃত্যু মামলা তদন্ত সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত

  • 2:16 pm - June 08, 2021

সুমাইয়া আক্তার শিখা, স্টাফ রিপোর্টার :  সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে অপমৃত্যু মামলা তদন্ত সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। সভায় উপস্থিত সকল থানার মামলা তদন্তকারী কর্মকর্তাগণ অপমৃত্যু মামলা তদন্তের ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন হন সেই সকল বিষয় উপস্থাপন করলে প্রধান অতিথি উপস্থিত সকলের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেণ।

সেই সাথে মামলা তদন্ত আরো গতিশীল করতে প্রতি মাসে অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তাদের নিয়ে দুইটি সভা অনুষ্ঠানের ঘোষণা দেন। কোন হত্যার ঘটনাকে কেউ যাতে অপমৃত্যু মামলা হিসেবে চালিয়ে দিতে না পারে সে জন্য সবাইকে সর্তকতার সাথে তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি অপমৃত্যু মামলা তদন্তের ক্ষেত্রে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যথাযথভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা,

যথাসময়ে লাশের ময়না তদন্তের ব্যবস্থা করা, অসনাক্তকৃত লাশের ছবি সংগ্রহ, বিধি মোতাবেক আলামত জব্দ করা এবং যথা সময়ে ময়না তদন্ত/ভিসেরা রিপোর্ট সংগ্রহের মাধ্যমে মামলার যাবতীয় কার্যক্রম সমাপ্ত করার নিদের্শনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au