সারাদেশ

আশাশুনির প্রতাপনগরে নিরুপায় হয়ে বানভাসি মানুষ এলাকা ছাড়াসহ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ও নৌকায় বসবাস করছে অনেক

  • 3:47 pm - June 01, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনির প্রতাপন গর ইউনিয়নটি এখন সাগর না সমতল ভূমি তা বোঝার কোন উপায় নেই। এরই মধ্যে উদবাস্ত হয়ে এলাকা ছাড়ছে অসংখ্য পরিবার। গত কয়েক দিন আগে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্লাবিত এলাকা পরিদর্শন করলেও কবে বঁাধ নির্মানের কাজ হবে তার কোন আশ্বাস দিতে পারেন নি। তবে খুব দ্রুত যাতে বাঁধ নির্মান কাজ হয় সে ব্যাপারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন বলে আস্বস্থ করেন বানভাসী এলাকার মানুষের।

এমন খবর প্লাবিত এলাকার মানুষের মাঝে পৌছালে শত শত আশ্রয় হীন মানুষ অন্যকোন উপায় না পেয়ে জেলা শহরের দিকে চলে যাচ্ছে। তবে বানভাসী কিছু মানুষ এখনো নিজ ভিটা ছেড়ে না যেয়ে ঝুকি পূর্ন বেড়িবঁাধের উপর ও নদীতে মাছধরা নৌকার উপর পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। তথ্য অনুসন্ধানে জানাগেছে বর্তমানে ইউনিয়নটিতে প্রায় ৪০ হাজার মানুষের ভাগ্যে যেনো অমাবস্যার কালো অন্ধকার নেমে এসেছে। ঘুর্নিঝড় আম্ফানের ক্ষত না শুকাতেই আবারো ঘুর্নিঝড় ইয়াস এর প্রভাবে গত ২৬ মে প্রলয়ঙ্কারী ইয়াস এর প্রভাবে জ্বলোচ্ছাস মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কয়েকটি পয়ন্টে ওভার ফ্ল হয়ে ও বেড়ীবঁাধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

গত এক সপ্তাহ পার হলেও বঁাধ বঁাধার তেমন কোন উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের । এ দিকে এলাকাবাসী বলছে স্থানীয় চেয়ারম্যান শেখ জাকির হোসেন সরকারিভাবে কিছু ত্রাণ বানভাসী মানুষের মাঝে পৌছায়ে দিলেও সব মানুষের ভাগ্যে জোটেনি। অথচ বানভাসী মানুষদের একত্র করে ত্রাণ দেওয়ার নাম করে কিছু শুকনা খাবার দিয়ে ছবি তুলে বেসরকারি সংস্থা ও কিছু স্থানীয় নেতা হাইলাইটস হওয়ার চেষ্টা করছে।

কিন্তু বাস্তবে অসহায় মানুষের দুঃখ কষ্ট কেউই বুঝতে চায় না। খাবার পানি,রান্না খাওয়া ও স্যানিটেশন ব্যবস্থা একেবারে নেই বললে চলে। এমতাবস্থায় বানভাসী মানুষদের খাওয়া দাওয়া একবেলা হলেও অন্যবেলায় জুটছে না। আশাশুনি সদরে প্রতাপনগর বানভাসী এক বয়ো বৃদ্ধার সাথে কথা হলে তিনি বলেন আমরা সপ্তাহ খানেক ধরে চিড়া মুড়ি খেয়ে নিঘুম রাত কাটিয়েছি। সহায় সম্বল ফেলে রেখে বঁাচার তাগিদে এই এলাকায় এসে মানুষের দ্বারে হাত পেতেছি।

সবই ছিল কিন্তু বার বার নদী ভাঙ্গনের ফলে আমাদের এলাকার মানুষের পথের ভিক্ষারি বানিয়েছে। সহজে কি বাবা পরের দুয়ারে হাত পাতা যায় বলা মাত্র হাওমাও করে কেদে ফেলে। বাকী আরও কিছু বলতে চেয়ে ছিলো কিন্তু আবেগভুত হয়ে পড়ায় শুনা সম্ভব হয়নি। সব মিলে বানভাসী মানুষ নিরুপায় হয়ে বঁাচার তাগিদে বিভিন্ন এলাকায় আশ্রয় নিচ্ছেন বলে জানাগেছে। অপর দিকে আশাশুনি উপজেলা সদরের মানিকখালী চর গ্রামের শত শত মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। তাদের জীবন জীবিকা নির্বাহের একমাত্র উৎস্য ছোট ছোট মাছের ঘের ভেসে গেছে।

দিনের পর দিন কাচা ঘরগুলি চোখের সামনে ভেঙ্গে পড়ে যাচ্ছে। তখনই পরিবারের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। সপ্তাহ খানেক পার হলেও খাওয়া নেই দাওয়া নেই এ অসহায় মানুষগুলি মানবেতর জীবন যাপন করছে। অথচ উপজেলা প্রশাসনের সামনে এমন ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বানভাসী মানুষের। টেকসই বেড়িবঁাধ নির্মান করে পানিবন্দি মানুষদের রক্ষা করার দাবী উপজেলা বাসীর।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au