সারাদেশ

কালিয়ায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন ! ঝুঁকিতে বাজার, সরকারি আশ্রায়ন প্রকল্প ঘরবাড়ি

  • 3:39 pm - June 01, 2021

কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার সীমান্তবর্তী মহাজন উত্তর পাড়া এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারী কোন অনুমোদন ব্যাতীত প্রতিনিয়ত বালু কেঁটে যাচ্ছে মৃত নবগঙ্গা নদী খননকারী কথিত ঠিকাদার বিপুল সরদার ও তার সহযোগীরা। স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে প্রতিনিয়ত নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে তারা জানান।

২৯মে (শনিবার) সরেজমিনে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বালু নিতে আসা বালুবাহী জাহাজ গুলো সরিয়ে নেওয়া হয়। বিপুল সরদার কালিয়া উপজেলার চান্দেরচর গ্রামের নজরুল সরদারের ছেলে। স্থানীয়রা জানান, কথিত ঠিকাদার বিপুল সরদার ও নজরুল সরদার বাপবেটা মিলে প্রভাবশালীদের মাশোহারা দিয়ে সরকারের অনুমোদন ছাড়া ভাড়া করা ড্রেজার দিয়ে দিনের পর দিন অবৈধ ভাবে বালু কেঁটে আসছে।

আমরা নিষেধ করলে শোনেনা, বলে সরকারী পারমিশন আছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা জানান, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালী কয়েক জন নেতাদের সাথে গোপন বেঠক করে রাতেও চুরি করে বালু কাঁটা হচ্ছে।প্রশাসনের পারমিশন আনার দোহাই দিয়ে অবাধে তারা বালু কেঁটেই যাচ্ছে। ভূমিহীন গুচ্ছগ্রামবাসীরা প্রশাসনকে কঠোর অভিযানের মাধ্যমে ড্রেজার বাযেয়াপ্ত করাসহ বালু সন্ত্রাসী ও তাদের দোষোরদের আইনের আওতায় এনে কঠোর শান্তির আহবান জানান।

বড়দিয়া বাজারের বাসিন্দা অবঃ প্রধান শিক্ষক মোল্যা শাহাদৎ হোসেন বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী সড়ক, কালভার্ট, বিভিন্ন স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী, খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। অথচ কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের অংশে নবগঙ্গা নদীর মুখের অদুরে যেখানে সরকারের অনুমোদন ছাড়া বালু কর্তন হচ্ছে তার ২শত গজ দক্ষিনে বড়দিয়া বাজার, প্রায় দেড়শত গজ দক্ষিন-পশ্চিমে মহাজন গুচ্ছগ্রাম এবং প্রায় একশত গজ উত্তরে নদীর তীরে লোহাগড়া উপজেলার অধীন তেলকাড়া সরকারি আশ্রায়ন প্রকল্প রয়েছে।

এভাবে ড্রেজারে বালুু উত্তোলন চলতে থাকলে অচিরেই সরকারি প্রকল্পসহ ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার চরম হুমকিতে পড়বে। মহাজন উত্তর পাড়া গুচ্ছগ্রামের মৃত যোগেন বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাস (৭০) বলেন, আমরা ভূমিহীন, নদী কাঁটার কারণে আমাদের বাড়ী ভেঙ্গে নদীর কুলে সরকারি জমিতে ঘর তুলেছি, এভাবে বালু কাঁটলে ভাঙ্গনের কবলে পড়তে আর দেরী হবেনা। আমি সরকারকে বালু কাঁটা বন্ধসহ এদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য অনুরোধ করছি।

ভুমিহীন আফছার বিশ্বাসের স্ত্রী রিজিয়া বেগম (৬০) বলেন, আমরা ওদের বার বার বলছি এভাবে বালু কাঁটার ফলে নদী ভেঙ্গে গেলে আমরা থাকবো কেথায়? কিন্তু তাও ওরা শোনেনা বালি কাঁটার তালেই আছে। সরকার ওদের বিচার করুক।
ওই গ্রামের মকবুল খাঁর ছেলে নজরুল খাঁ (৩৫) বলেন, আমরা সবাই মিলে ওদের বালু কাঁটতে নিষেধ করলে বলে আমাদের সরকারী পারমিশন আছে। এভাবে মিথ্যা বলে দিন-রাত ২৪ ঘন্টা বালু কাঁটে। এদের কঠিন শাস্তি চাই।

ফারুক খাঁর ছেলে স্কুল ছাত্র জিল্লুরু রহমান বলেন, আমরা ভুমিহীন মানুষ এভাবে বালি কাঁটলে আমাদের বাড়ী ভেঙ্গে গেলে আমরা চরম ক্ষতিগ্রস্থ হবো। আমরা সরকারের কাছে অবৈধ বালু কাঁটা বন্ধের আহবান জানাই এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তি চাই।

এ বিষয়ে ড্রেজার মালিক হয়রত আলী ও তার ছেলে খায়রুল ইসলাম বলেন, আমরা দিন ৩৫০০ টাকায় ভাড়া খাটি। আমরা কয়েকদিন এখানে কাজ করছি। প্রশাসন থেকে বাঁধা আসায় আপাতত কাজ বন্ধ রয়েছে। ঠিকাদার কর্তৃপক্ষ উপরে যোগাযোগ চালাচ্ছে অনুমোদন পেলে আবার শুরু করবো।
ঠিকাদার বিপুল সরদার ও তার পিতা নজরুল সরদার বলেন, প্রশাসন থেকে বাঁধা আসায় আপাতত কাজ বন্ধ রাখছি।

উপরে যোগাযোগ করছি অনুমোদন পেলে আবার শুরু করবো। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জহুরুল ইসলাম বলেন, আপনাদেও মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে যদি কেউ বালু উত্তোলন করে তাদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au