সারাদেশ

বেনাপোলে আবাসিক হোটেলে ৫ জন করোনায় আক্রান্ত

  • 3:20 pm - June 01, 2021

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ ভারতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি অবনতির কারনে বাংলাদেশের স্থল সীমান্ত বন্ধ রয়েছে। তবে যারা সে দেশের ভ্রমন, ব্যবসা বানিজ্য, চিকিৎসা সহ নানাবিধ কাজে যেয়ে আটকা পড়েছিল তারা বিশেষ অনুমতি সাপেক্ষে দেশে প্রবেশ করছে। তাদের এই ফেরা নিয়ে আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল স্থল বন্দর এলাকা অত্যান্ত ঝুঁকিতে রয়েছে।

এই পথে আসা যাত্রীদের সরকারের নির্দেশনা অনুযায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখছে প্রশাসন। বেনাপোলের ১৩ টি আবাসিক হোটেল সহ যশোর শহরের বিভিন্ন হোটেলে এসব যাত্রীরা থাকছে। এরই মধ্যে আজ বেনাপোলে দুটি হোটেলে ৫ জন করোনা পজিটিভ সংক্রামনে আক্রান্ত হয়েছে। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় সাধারন মানুষ আতঙ্কগ্রসস্থ হয়ে পড়েছে। এর আগে গত মে মাসে বেনাপোল শহরের আশে পাশে ১১ জন করোনা পজিটিভ সংক্রামনে আক্রান্ত হয়েছে।

বেনাপোলের মৌ হোটেল ও নিশাত নামে দুটি হোটেলে করোনা পজিটিভে আক্রান্ত হয়েছে ৫ জন। এর মধ্যে নিশাত হোটেলে জয় হালদার (৪০) রক্তিম (৫) ও মনিকা বৈরাগী (৩২) পিরোজপুর জেলার ও মৌ হোটেলে জয়ন্তী রানী (৩২) রাজশাহী ও রিম্পা বশাক (৫৫) খুলনা।

স্থানীয় শামিম হোসেন বলেন, বেনাপোল সীমান্ত শহর । এই শহরে বৈধ পাসপোর্ট যাত্রী ছাড়াও অবৈধ পথে অনেক বাংলাদেশী নাগরিক প্রবেশ করে। এরা বর্তমান সময়ে দেশে আসায় এবং পাসপোর্ট যাত্রীদের হোটেলে রাখায় বেনাপোল বাসী আতঙ্কিত। এছাড়া যারা ভারত থেকে আসছে তাদের এই শহরের আবাসিক হোটেলে রাখলেও নেই কোন সু পরিকল্পনা। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মানুষ হোটেল থেকে নেমে ঘোরা ফেরা ও কেনাকাটা করে আবার হোটেলে প্রবেশ করছে। এরা অবাধে ঘোরা ফেরার কারনে এই শহরে আশঙ্কজনক হারে করোনা সংক্রমণ জীবানু ছড়িয়ে পড়তে পারে।

বেনাপোল ইমিগ্রেশন এর স্বাস্থ্য কর্মী হাসান শিমুল বিষয়টি নিশ্চিত করে বলেছেন যারা ভারত থেকে আসছে এবং করোনা নেগেটিভ সনদ নিয়ে আসছে তাদের বাংলাদেশেও পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে। যে পাচঁজনের করোনা পজিটিভ ধরা পড়েছে এরা গত ১৮ তারিখে বেনাপোলে প্রবেশ করে। এসব যাত্রীদের ওই আবাসিক থেকে হাসপাতালে স্থানান্তর করা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au