আইন আদালত

বদলগাছীতে গৃহবধূর গোসলের ভিডিও ছড়ানোয় মামলা গ্রেফতার ১

  • 5:44 pm - May 27, 2021

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে এক গৃহবধূর গোসলের ছবি গোপনে মোবাইল ফোনে তুলে ব্ল্যাকমেল করে তাকে এডিট করে ভিডিওচিত্র মোবাইলে ছড়িয়ে দেয়ার অভিযোগ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অবশেষে মামলা হয়েছে।

অভিযুক্ত জয় হোসেন ও শিউলি খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ জনের নামে বুধবার বিকেলে মামলা করেন ভুক্তভোগী গৃহবূধু। মামলার প্রেক্ষিতে পুলিশ শিউলি খাতুন (৩৬) নামে ওই গৃহবূধুর প্রতিবেশিকে বৃহসপতিবার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অপর একজন পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান থানার ওসি।

মামলা সূত্রে জানা যায়, আট বছর আগে গৃহবধূর বিয়ে হয়। এ দম্পতির সাত বছরের একটি মেয়ে আছে। গত বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে ওই যুবক গৃহবধূর অশ্লীল ছবি তোলেন। পরে ছবি থেকে ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে কুপ্রস্তাব দেন।

একপর্যায়ে গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানান। তখন যুবকের পরিবারকে বিষয়টি জানানো হয়। এতে যুবক ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী শিউলি খাতুন নামের নারীর মাধ্যমে স্থানীয়দের মোবাইলে গৃহবধূর অশ্লীল ছবির ভিডিও ছড়িয়ে দেন। এর পর সেই ছবি থেকে ইডিট করে ভিডিও প্রকাশের পর গৃহবধূকে তার স্বামী গত বৃহস্পতিবার (২০ মে ) তালাক দেয়।

এর এরপর গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দেন। বিষয়টি পর্নোগ্রাফি আইনের মধ্যে পড়ায় ( বৃহস্পতিবার ) বিকেলে মামলা থানায় দায়ের হয়।
ওই গৃহবধূ বলেন, ‘আমার স্বামীর ভাতিজা জয় গোসলের ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কুপ্রস্তাব দিয়েছিল। ৮ মাস আগে ওই ভাতিজা বিয়ে করে। তারপরও সে আমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে চায়। এতে রাজি না হওয়ায় ছবি থেকে ভিডিও করে ছড়িয়ে দেয়।

‘প্রথম ভিডিও প্রতিবেশী শিউলির মাধ্যমে ছড়ানো হয় বলে জানতে পেরেছি। পরে ভিডিওর বিষয়ে জানাজানি হলে আমার স্বামী আমাকে তালাক দেন। ‘কিন্তু আমি আমার স্বামীর সঙ্গে সংসার করতে চাই। পরিবারের কাছে আমাকে ছোট হতে হচ্ছে লজ্জায়। বিনা অপরাধে সম্মান, স্বামী, সংসার সবকিছু আমি হারালাম।’ মামলা করার পর প্রতিবেশি শিউলি খাতুনকে গ্রেফতার করা হয়েছে।

তবে অভিযুক্ত জয়কে গ্রেফতার করতে ত্যপর পুলিশ। আমি জড়িতদের কঠিন শাস্তি চাই।
তিনি আরও বলেন, প্রশাসন দ্রুত প্রদক্ষেপ গ্রহন করায় ধন্যবাদ জানাই। তার ভাতিজা আমার সর্বনাশ করলো উল্টো আমাকেই বিনা অপরাধে পর করে দিলো।

এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী ঐ গৃহবধূর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করে অভিযুক্ত শিউলি খাতুন কে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্ত জয় পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত শিউলি খাতুনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au