সারাদেশ

কঠোর লকডাউনের মধ্যেও সোনামসজিদ দিয়ে ফিরল আরও ৮ বাংলাদেশি

  • 5:43 pm - May 26, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চলমান কঠোর লকডাউনের মধ্যেও সীমান্ত পেরিয়ে আসতে শুরু করার ৮ম দিনে ভারতে আটকে পড়া আরও আট জন বাংলাদেশি ফেরত এসেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। বুধবার (২৬ মে) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পৃথক পৃথকভাবে এই আট জন দেশে ফিরেছেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় সকলের ফলাফল নেগেটিভ এসেছে। আটকে পড়া বাংলাদেশি ফেরতের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ঢাকা পোস্টকে জানান, বুধবার আসা ০৮ জনের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে কারো পজিটিভ আসেনি। এমনকি কারো কারো শরীরে আশঙ্কাজনক কোন কিছু পাওয়া যায়নি। ফেরত আসা সকলকেই প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সেন্টারে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

ডা. জাহিদ নজরুল চৌধুরী আরো জানান, এনিয়ে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত আসা বাংলাদেশীর সংখ্যা দাড়ালো ৮০ জনে। ভারত থেকে ফেরত ৮০ জনের মধ্যে করোনার ভারতীয় ধরন রয়েছে কি না তা জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত (বুধবার বিকেল ৫টা) কারো দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার ফলাফল আসেনি। এর আগে গত বুধবার (১৯ মে) হঠাৎ করেই সোনামসজিদ দিয়ে আসে ২৪ জন ভারতে আটকে পড়া বাংলাদেশী।

সিভিল সার্জন আরো জানান, কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের ১২ দিনের মাথায় আবার পরীক্ষা করার পর নেগেটিভ আসলে ১৪ দিন শেষে ছাড়পত্র পাবেন। তবে কারো পজেটিভ আসলে আইসোলেশনে পাঠানো হবে। কোয়ারেনন্টাইন ও আইসোলেশনে থাকা কেউ যাতে সেখান থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য পুলিশি প্রহরারও ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au