সারাদেশ

আশাশুনিতে ঘূর্ণিঝড় ইয়াসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত বানভাসি মানুষের পাশে ঃ মোস্তাকিম

  • 5:41 pm - May 26, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনিতে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ২০ টি পয়েন্টে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।এছাড়া অসংখ্য জায়গায় ভেরিবাঁধ ওভারফ্লো হয়ে ভেতরে পানি প্রবেশ করেছে। বুধবার সকাল থেকে নদীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে থাকে। সকাল ১০ টার দিকে কুড়িকাহনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ওভারফ্লো হয়ে ভেতরে পানি প্রবেশ করে।

কিছুসময়ের মধ্যেই সেখানে বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। এছাড়া প্ররতাপ নগর ইউনিয়নে হরিখালী, চাকলা,নাকনা, কল্যাণপুর, রুয়েল বিল, আনুলিয়া ইউনিয়নের একসরা সহ ৬টি পয়েন্ট বেড়িবাঁধ ভেঙ্গে এবং নদীর পানি বিভিন্ন জায়গা ওভারফ্লো হয়ে কুড়িকাহুনিয়া, চাকলা,সুভদ্রকাটি, রুয়ের বিল, হরিশ খালি, সোনাতনকাটি, নাকনা গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়া আশাশুনি সদর ইউনিয়নের বলাবারীয়া, মানিকখালী, বড়দল ইউনিয়নের গেয়ারগাতি, নড়েরাবাদ, বামন ডাঙ্গা শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি,খাজরা ইউনিয়নের গদাইপুর সহ অনেক স্থানে ভেড়িবাঁধ ভেঙ্গে ও বেড়িবাঁধ ওভারফ্লো হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে রাতের জোয়ারে খোলপেটুয়া নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙ্গে ছাপিয়ে আবারও নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূর্গত এলাকা পরিদর্শনকালে
আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম বলেন সুপার সাইক্লোন ইয়াস এর প্রভাবে আশাশুনি উপজেলার অধিকাংশ ইউনিয়নের ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

আমি সরেজমিনে সেসকল ভাঙ্গন কবলিত এলাকায় উপস্থিত হয়ে নিজস্ব অর্থায়নে ও ওয়াপদার সহযোগিতায় এলাকার মানুষকে সাথে নিয়ে বাঁধ মেরামতের কাজ অব্যাহত রেখেছি। তিনি এ দুর্যোগকালীন সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আশাশুনি উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন বলেন বেশ কিছু পয়েন্টে ভেড়িবাঁধ ভেঙে এবং ওভারফ্লো হয়ে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছি দ্রুত সময়ের মধ্যে সে সব স্থানগুলো সংস্কার করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের কে বাঁধগুলো মেরামতের জন্য নির্দেশ দেয়া হয়েছে ও জেলা প্রশাসকের মাধ্যমে প্লাবিত মানুষদের খাদ্য সহায়তা দেয়া হবে।

পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান কুড়িকাহনিয়া,চাকলা, রুয়ের বিল কয়েকটি স্থানে ভেড়িবাঁধ ভেঙ্গে ও ওভারফ্লো হয়ে বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে আমরা দ্রুত সময়ে সেগুলো সংস্কারের কাজ করছি।

এছাড়া জেলা প্রশাসকের নির্দেশে ভাঙ্গনকবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিরুল ইসলাম। এসময় তিনি সাংবাদিকদের বলেন জেলা প্রশাসকের সার্ভিস দিকনির্দেশনায় আশাশুনি উপজেলার ক্ষতিগ্রস্ত ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ ও প্লাবিত মানুষের খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au