সারাদেশ

লকডাউনের ফাঁদে সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জ

  • 5:32 pm - May 26, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ও ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে চাঁপাইনবাবগঞ্জে চলছে ৭ দিনের কঠোর লকডাউন। চলমান কঠোর লকডাউনে সারাদেশের সঙ্গে একরকম বিছিন্ন হয়ে গেছে আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জ।

বুধবার (২৬ মে) কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে জেলার বাইরে থেকে কোনো যানবহন ঢুকতে দেওয়া হচ্ছে না এবং চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশের জেলা নওগাঁ ও রাজশাহীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
দ্বিতীয় দিনেও প্রশাসনের তৎপরতায় সড়ক ফাঁকা রয়েছে। বুধবার (২৬ মে) জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সড়কের নীরবতা। সকাল থেকেই বন্ধ রয়েছে শহরের বিপণিবিতান ও দোকানপাট। জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস।

এমনকি পণ্যবাহী যানবহন ছাড়া অভ্যন্তরীণ রুটেও কোনো গণপরিবহন চলাচল করছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য ছাড়া সকল দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ রয়েছে।
এদিকে, গতকালের মতো মাঠে নেমেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২টি দল জেলার ৫ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। স্বাস্থ্যবিধি না মানলে করা হচ্ছে জরিমানা।
এছাড়াও কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে জেলা পুলিশ। জেলা শহরের ২৭টি পয়েন্টে চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল দিয়ে মানুষকে ঘরে রাখতে কাজ করছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে প্রবেশ বা চলাচলে বাধা দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে নওগাঁ জেলার সংযোগস্থল গোমস্তাপুর উপজেলার আড্ডাবাজার ও রাজশাহীর সঙ্গে সংযোগস্থল দারিয়াপুরে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে ঢুকতে বা জেলা থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

জরুরি সেবা ছাড়া ফিরিয়ে দেওয়া হচ্ছে সকল যানবহন। জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের কোথাও তেমন গাড়ির চাপ নেয়। অতীব জরুরি প্রয়োজন ছাড়া তেমন কাউকে ঘরের বাইরে বের হতে দেখা যায়নি।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে নয় বরং স্থানীয় সংক্রমণেই এই ভয়াবহ অবস্থার জন্য দায়ী। এখন পর্যন্ত জেলায় ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। আমরা আশা করছি, ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন সম্ভব হলে সংক্রমণের হার কিছুটা কমে আসবে।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, গতকালের মতো বুধবারও মানুষকে ঘরে রাখতে মাঠে কাজ করছে প্রশাসন। সকলের সচেতনতাই কঠোর লকডাউন শেষে আবারও আমরা করোনামুক্ত জেলা হিসেবে গণ্য হতে সক্ষম হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au