আইন আদালত

টাকার বিনিময়ে মাদক সহ দুইজনকে ছেড়ে দিল বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন পুলিশ

  • 8:45 am - May 25, 2021

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার গোগা গ্রামের মৃত তোফাজ্জেল মোল্লার ছেলে সামছুউদ্দিন (৪৫) ও তার বন্ধুকে গাঁজাসহ হাতেনাতে আটক করে নগদ অর্থের বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শার্শার গোগা বাজারের তালতলা নামক স্থান থেকে গাঁজাসহ দুই যুবককে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন সদস্য। পরে দেড় থেকে দুই ঘন্টা তাদের কে আটকিয়ে রাখার পর নগদ অর্থের বিনিময়ে তাদেরকে গাঁজাসহ ছেড়ে দেওয়া হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন সদস্য হলেন, এএসআই আকবর, কনেস্টবল কবির হোসেন (বকসি) ও ড্রাইভার তন্ময়।

গোপন সূত্রে জানা যায়, গোগা বাজার তালতলা নামক স্থান থেকে বিপুল পরিমান গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করে তিন পুলিশ সদস্য। আটক দুইজনকে দেড় দুই ঘন্টা আটকিয়ে রেখে মোটা অংকের অর্থের বিনিময়ে তাদেরকে গাঁজাসহ ছেড়ে দেওয়া হয়। পরে সুজন নামে এক ব্যক্তি বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কনেস্টবল কবির হোসেনের মুঠো ফোনে কল দিয়ে আটক হওয়া দুইজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আটক করা দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

এএসআই আকবর এর মুঠোফোনে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি নিজে গিয়েছিলাম যা আইসি স্যার জানেন। জানি না ভাই কিডা কি বলতেছে। আসলে কোন জায়গায় একটা পেচ লাগিছে।

শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা(পুলিশ পরিদর্শক) ফরিদ ভূইয়া জানান, সংবাদকর্মীদের মাধ্যমে অভিযোগ পেয়েছি। অপরাধ প্রমান হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au