সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে ১ হাজার বোতল ফেন্সিডিল সহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (৪০) ও মোঃ বলার বাবু (২২)কে গ্রেফতার করেছেন র্্যাবের আভিযানিক দল। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ মে রাত্রি আনুমানিক ৯ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রাণীহাটি বাজারে চেকপোষ্ট পরিচালনা করেন।
এ সময় ১ হাজার বোতল ফেন্সিডিল সহ রাজশাহী জেলার হরিপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ মাসুদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর মিয়া সাহেব গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ ডলার বাবু (২২) র্্যাবের হাতে গ্রেফতার হয়।
র্্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান হয়, উক্ত দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।