সারাদেশ

আশাশুনিতে ঘুর্নিঝড় যশ মোকাবেলায় জুম এর মাধ্যমে প্রস্তুতিমূলক সভা

  • 2:35 pm - May 22, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলায় ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় জুম এর মাধ্যমে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ জুম এর মাধ্যমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান এর সঞ্চালনায় এ সময় জুম মিটিং এ উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এসময় ঘুর্নিঝড় যশ মোকাবেলায় উপকূলবর্তী আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সাইক্লোন সেন্টার সহ নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা আশাশুনি সদর, প্রতাপনগর,শ্রীউলা,আনুলিয়া,খাজরা,বড়দল ও বুধহাটা ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ নিয়ে ইউপি চেয়ারম্যান বৃন্দ সংস্কার ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

জুম মিটিং এর মাধ্যমে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ও আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সকল জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে থেকে জানমাল রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au