সারাদেশ

আশাশুনির কুল্যা ইউপি সচিবের খাম খেয়ালীপনায় জনসাধারণের

  • 4:06 pm - May 21, 2021

আহসান উল্লাহ বাবলু . সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে কর্মরত ইউপি সচিবের কর্মে অনীহা ও খামখেয়ালীপনায় ইউনিয়নবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছে। তার দুর্ব্যবহার, অসদাচরণ ও কর্মস্থলে উপস্থিত না হওয়ার কারণে ইউনিয়ন পরিষদে জরুরী সেবা গ্রহণে স্থবিরতার সৃষ্টি হতে চলেছে। ইউপি সচিব সিরাজুল ইসলাম কুল্যা ইউনিয়ন পরিষদে যোগদানের পর থেকে নিয়মিত ও সময়মত অফিস করেন না।

মানুষের সাথে দুর্ব্যবহার ও কাজের জন্য আসা মানুষকে আজনা কাল করতে করতে সময়ক্ষেপনের মাধ্যমে ভোগান্তির সৃষ্টি করে থাকেন বলে ভুক্তভোগিরা অভিযোগ করেছেন। এনিয়ে অনেকবার ভুক্তভোগিরা প্রতিবাদ জানালেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে তার দৌরাত্ম দিনকে দিন বেড়েই চলেছে। করোনা ভাইরাস শুরুর পর থেকে তার দৌরাত্ম্য ও খামখেয়ালীপনা আরও বেপরোয়া হয়ে দেখা দিয়েছে। দীর্ঘদিন যাবৎ তিনি ইউনিয়ন পরিষদে আসা একে বারে বন্দ করে দিয়েছেন বললেও অত্যুক্তি হবে না।

কারণ তিনি মাসে মাত্র দু’দিন পরিষদে আগমন করে থাকেন। করোনা ভাইরাস জনিত কারনে এবং বিভিন্ন সরকারি সেবা পরিসেবা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও সচিবের উপস্থিতি খুবই প্রয়োজনীয়। তার পরও তিনি পরিষদে আসেননা। ফলে জন্ম-মৃত্যু সনদ, অর্থ নৈতিক লেনদেন, বিভিন্ন সরকারি কাজের কাগজপত্র তৈরি, রিপোর্ট প্রদানসহ জনগণের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের ক্ষেত্রে সচিবের উপস্থিতির প্রয়োজন হয়ে থাকে।

কিন্তু তিনি জনগণের কথা বিবেচনায় না রেখে মাসে দু’দিন উপস্থিত হন। উপস্থিত হলেও অফিসের দরজা বন্দ করে রেখে জানালা দিয়ে মানুষের সাথে কথা বলে থাকেন। মানুষকে দিনের পর দিন এমনকি মাসের পর মাস ঘুরিয়ে ঘুরিয়ে হয়রানী করে থাকেন। টাকা ছাড়া তিনি কাজ করতে নারাজ, এমন অভিযোগ অসংখ্য রযেছে। বৃহস্পতিবার একদল সাংবাদিক ইউনিয়ন পরিষদে গেলে দেখেন বহু জনগণ সেখানে উপস্থিত।

তারা এক দেড় মাস হাটতে হাটতে হাফিয়ে উঠেছেন, দাবী করে প্রতিবাদ মুখর হয়ে পরিষদ চত্বরকে প্রকম্পিত করে তুলেছেন। তাদের মধ্যে দাদপুর গ্রামের বাবলু জানান, এক মাসের অধিক তিনি জন্ম নিবন্ধের জন্য হাটছেন। মহিষাডাঙ্গা গ্রামের বিবেক সরকার দেড় মাস, ডাঃ সুভাস মাসাধিক কাল, বাহাদুরপুর গ্রামের ফারিহা ৩ মাস জন্ম নিবন্ধনের জন্য হয়রানী হচ্ছেন বলে অভিযোগ করেন।

এব্যাপারে সচিবের সাথে কথা বললে তিনি করোনার কারণে অফিসে আসছেন না। কার কাজ হলো না হলো সেটি দেখার সময় নেই, নিজে বেঁচে তবে অন্যের কাজ করতে চাই। ডিসি মহোদয় সে আদেশ দিয়েছেন তাদেরÑ এমনটি জবাব দিয়ে কক্ষের মধ্যে বসে থাকেন। ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী বলেন, তার অনুপস্থিতির কারনে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে।

তাকে বারবার অফিস করতে বলেছি, কিন্তু ডিসি সাহেব তাকে অফিস করতে নিষেধ করেছেন দাবী করে অফিস না করার সিদ্ধান্তে অটল রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সাথে সংবাদিকদের পক্ষ থেকে কথা বলা হলে তিনি ঘটনাটা দুঃখ জনক বলে মন্তব্য করেন। সাথে সাথে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্থ করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au