প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বাংলাদেশকে বিশ্বের সাথে এগিয়ে নিতে হলে জ্ঞান আর বুদ্ধি দিয়েই এগিয়ে যেতে হবে। বর্তমান যুগ বিজ্ঞানের তথ্য প্রযুক্তির যুগ। বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের বিজ্ঞানীদের স্থান করে নিতে হবে।
গুণগতভাবে ভালো শিক্ষার্থীদের দ্বারাই সেটা সম্ভব। বিদ্যালয়ে ভালো লেখাপড়া না হলে, বহুতল ভবন কোন কাজে আসবে না। করোনাকালে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কাজেই বিকল্প পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদেরকে পড়াশোনার মধ্যেই রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে একেকদিন একেক শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা চর্চা করলেই, শিক্ষার্থীদের মনোযোগ শিক্ষায় ফিরিয়ে আনা সম্ভব। করোনার বিরুদ্ধে যেহেতু কোন অস্ত্র নেই, তাই স্বাস্থ’্যবিধি মেনেই করোনাকে মোকাবেলা করতে হবে।
গতকাল শুক্রবার সকাল ১০ টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের মালঞ্চা (দামারপাড়) নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মালঞ্চা (দামারপাড়) নি¤œমাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলম সরকার প্রমুখ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au