প্রতিবাদ

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে সাপাহারে মানববন্ধন অনুষ্ঠিত

  • 9:13 am - May 19, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তা কর্তৃক হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবীতে নওগাঁর সাপাহারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় সাপাহার প্রেসক্লাবের আয়োজনে উপজেলা সদরের প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাব, রিপোর্টার্স ফোরাম ও অনলাইন প্রেসক্লাবের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, নির্যাতনের শিকার প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে তথ্য চুরির যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একজন সংবাদকর্মীকে তথ্যভিত্তিক সংবাদ প্রচার করতে হলে তথ্য সংগ্রহ তার পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর তথ্য দিয়ে সহযোগিতা না করে উল্টো তাকে ৫ ঘণ্টা আটকে রেখে তার উপর উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। পরবর্তীতে তাদের দুর্নীতির তথ্যচিত্র ঢালাওভাবে বেরিয়ে আসবে সেই ভয়ে তাকে তথ্য চুরির অভিযোগ এনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এটা রাষ্ট্রের জন্য অত্যান্ত লজ্জাজনক বিষয়। তাই প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলাম কে নিঃশর্ত মুক্তি দিয়ে সম্মানের সহিত তার কর্মস্থলে ফিরে স্বাধীন ভাবে সংবাদ প্রচার করার অধিকার সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ক্ষেত্রে ন্যায় বিচার পাবার জন্য তারা মমতাময়ী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি না দেওয়া হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এসময় সাপাহার উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান তুলে ধরেন।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি…

মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নড়াগাতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে…

মহানবী (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিগণ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au