সারাদেশ

আশাশুনিতে গৃহহীনদের গৃহ ও জমি প্রদান যথাযথ ভাবে হচ্ছে : মোস্তাকিম

  • 5:18 am - May 17, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি :আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদাহরণসৃষ্টিকারী কর্মসূচি গৃহহীন ও ভূমিহীনদের গৃহ ও ভূমি প্রদান কার্যক্রম অসহায়, আশ্রয়হীন মানুষের আশ্রয়স্থল ও বসবাসের নিশ্চিত ব্যবস্থা করা হচ্ছে।

তাদের ভূমি ও গৃহ নির্মানের সকল প্রকার খরচ ও ভূমিদান সরকারের তথা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দেওয়া হচ্ছে। এর জন্য কাউকে একটি টাকাও দিতে হবেনা। যদি কেউ নাম দেওয়ার কথা বলে বা ঘর পাইয়ে দেওয়ার কথা বলে কিংবা অন্যকোন অজুহাতে সামান্যতম অর্থ গ্রহনের ন্যায় ঘৃণিত কাজ করে তবে তাদের বিরুদ্ধে আমাদেরকে তথা প্রশাসনকে অবশ্যই অভিযোগ করবেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কর্যক্রমের আওতায় ইতিমধ্যে যাদেরকে ঘর ও জমি দেওয়া হয়েছে তারা আজ মহা খুশিতে বসবাসের স্থায়ী স্থানে বাস করতে সক্ষম হচ্ছে। তারা নিজের ঘরে বসাবসের স্বপ্ন পুরন হওয়ায় প্রধানমন্ত্রীর জন্য মহান রব্বুল আলামীনের দরবারে দোয়া ও প্রার্থনা করছে। উপজেলা টাস্কফোর্স কমিটির সভা শেষে তার কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন।

আশাশুনি উপজেলা টাস্কফোর্স কমিটির জরুরী সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) শাহিন সুলতানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

সভায় ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মান প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার ২ শতাধিক গৃহ নির্মানের ব্যাপারে আলোচনা ও গুরুর্তপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au