সারাদেশ

ঈদে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে নবাবগঞ্জ জাতীয় উদ্যানে হাজারো মানুষের ঢল

  • 12:41 pm - May 16, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যে জাতীয় উদ্যানে হাজার হাজার দর্শণার্থীদের সমাগম। সামাজিক দুরত্ব উপেক্ষা করে স্বাস্থ্য ঝুকিতে ফেলছে স্থানীয় একটি মহল।

কোভিড ১৯ এর বিস্তার রোধে সারা দেশে যখন পর্যটন কেন্দ্রগুলি বন্ধ রাখা হয়েছে সেখানে জাতীয় উদ্যান আশুড়ার বিলে স্বাস্থ্য বিধি না মেনে ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে হাজারো মানুষের সমাগম ঘটেছে। চলছে অবৈধ লটারীও।
সরেজমিনে গিয়ে দেখা যায় ঈদের দিন সকাল ১০টার পর থেকে মটর সাইকেল, মাইক্রোবাস,অটোটেম্পু প্রাইভেট কার, ভ্যানযোগে আশুড়ার বিলের কাঠের ব্রীজ দেখতে আসতে শুরু করে হাজার হাজার দর্শনার্থী।

জনসাধারনের সমাগমে রাস্তাগুলিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেশির ভাগ মানুষের মুখে ছিলনা কোন মাস্ক। স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে চলতে দেখা যায় দর্শনার্থীদের। এ দিকে দর্শনার্থীদের আকৃষ্ট করতে আশুড়ার বিলপাড়ে বসানো হয়েছে মনোহারী ও খাবারের দোকান, বিনোদনের জন্য বসানো হয়েছে নাগরদোলা, যানবহন রাখার জন্য বড় মাপের স্থাপন করা হয়েছে।

স্থানীয় সাংবাদিক ইয়ামীন সরকার জানান- একটি মহল স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে সেখানে লোক সমাগমের আয়োজন করেছে। প্রত্যেক যানবহন থেকে নেওয়া হচ্ছে ২০ থেকে ১শ টাকা পর্যন্ত এবং প্রতিটি দোকান থেকে আদায় করা হচ্ছে টোল। এতে করে লক্ষ লক্ষ টাকা আয় করেছে ঐ মহলটি।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান আলী জানান- বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এত লোকের সমাগম করোনার মারাতœক ঝুঁকিতে ফেলতে পারে উপজেলা বাসীকে।
নবাবগঞ্জ বিট কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম জানান- সরকারি নির্দেশ মোতাবেক নবাবগঞ্জ জাতীয় উদ্যান বন্ধ ঘোষনা করা হয়েছে। প্রতিটি প্রবেশ পথে বাঁশ টাঙ্গানো ছিল যা ভেঙ্গে দর্শনাথীরা প্রবেশ করেছে।

বিরামপুর রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান- জাতীয় উদ্যানের প্রবেশ দ্বারগুলি বন্ধ থাকার পরেও জাতীয় উদ্যানের সীমানা বেষ্টনী না থাকায় বিভিন্ন রাস্তা দিয়ে জন সাধারণ জাতীয় উদ্যানে প্রবেশ করেছে। দোকান ও গ্যারেজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান- একটি মহল বনবিভাগের অনুমতি ব্যতিত সেখানে জোর করে গ্যারেজ ও দোকানের পসরা বসিয়েছে।

বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার জানান- জাতীয় উদ্যান বন্ধ রাখার জন্য বনবিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au