সারাদেশ

কিশোরগঞ্জে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার

  • 1:24 pm - May 12, 2021

লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বিপণি বিতান থেকে শুরু করে ফুটপাতে ক্রেতাদের গিজ গিজ করা ভিড় দেখে বোঝা যাচ্ছে না করোনাভাইরাসের কারণে কঠোর বিধিনিষেধ চলছে। সরকার বার বার সতর্ক করার পরও ক্রেতা-বিক্রেতা কেউ মানছে না স্বাস্থ্যবিধি। জীবনের ঝুঁকি নিয়ে ঈদের শেষ মুহূর্তে চলছে কেনাকাটা।

কাল বাদ পরশু দিন সন্ধ্যার আকাশে শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় আছে সবাই। জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা গেছে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই রেডিও-টেলিভিশনে বেজে উঠবে “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”। নিঃসন্দেহে ঈদ আনন্দের ঈদ সবার। সেই ঈদের দিন থেকে বিশেষ ভাবে উপভোগ করতে সব শ্রেণি-পেশার মানুষেরাই পোশাক-পরিচ্ছদ,খাবার-দাবারে কিছু বাড়তি আয়োজনের ব্যবস্থা করে থাকে।

আর সেই উৎসবের প্রধান আনুষঙ্গিক হলো নতুন কাপড় আর জুতা স্যান্ডেল কসমেটিকস । নতুন কাপড় ছাড়া ঈদের আনন্দ একেবারেই ফ্যাকাশে। তাইতো ঈদ উপলক্ষে করোনার ভয়ে ভীত নয় এমন পরিস্থিতিতে ফুটপাত থেকে বিভিন্ন মার্কেটগুলোতে রাত পর্যন্ত চলছে বেচা কেনা। মার্কেটগুলোতে স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামের নারী-পুরুষ,কিশোর-কিশোরী,

কোমল মতি শিশু দলবেঁধে বিভিন্ন মার্কেটগুলো ঘুরে নতুন নতুন ডিজাইনের পোশাক সংগ্রহে করছেন।শহরের বিভিন্ন বিপণি বিতান, মার্কেটগুলোতে ঘুরে দেখা গেছে,শাড়ি থ্রি-পিস পাঞ্জাবি সহ ছোটদের নানা ধরনের দেশী-বিদেশী পোশাক কিনছেন অভিভাবকগণ। ফুটপাত থেকে শুরু করে জুতা, সেন্ডেল, জুয়েলারি কসমেটিকস দোকান গুলোতে পুরুষ শূন্য নারী ক্রেতাই বেশি।

মেয়েরা তাদের পছন্দের পোশাক কেনার পর মেচিং করে কিনতে ছুটছেন কসমেটিকস থেকে জুতা-স্যান্ডেলের দোকানে। উপচে পড়া ভিড়ে জটলা বেঁধে কিনছেন তাদের পছন্দের জিনিস। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের লোকজন ফুটপাতে সারছেন তাদের প্রয়োজন।ক্রেতাদের অভিযোগ লোকজন বেশি থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম হাঁকাছেন। বিজলি আক্তার নামে একজন ক্রেতা জানান সরকারি বিধি নিষেধ কারণে এতদিন ঘর থেকে বের হইনি। ঈদ সামনে কেনাকাটা তো করতেই হবে।

এজন্য পরিবারের লোকজনের জন্য জামা-কাপড় কিনতে সরকারের নির্দেশনা মেনে মাক্স পরে মার্কেটে এসেছি। কিন্তু এখানে এসে মনে হচ্ছে কিসের করোনা কিসের কি? মানুষ আর মানুষ। তবে গতবারের চেয়ে এবারের কাপড়ের দাম বেশি করে নেওয়া হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান রাকিব জানান,এ ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।পাশাপাশি জনগণকে করোনাভাইরাস সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au