সারাদেশ

ফুলবাড়ীতে ট্রাকের পিছনে মাইক্রো’র ধাক্কা আহত ১০

  • 10:59 am - May 12, 2021

দিনাজপুরের ফুলবাড়ীতে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লেগে দুর্ঘটনায় চালকসহ ১০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ৬জন গুরুতর হওয়ায় তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় শাপলা চত্বর সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় গুরুতর আহতরা হলেন মাইক্রো চালক পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ফেরদৌস আলী (২৮), তার স্ত্রী হাসনা বানু (২৫), যাত্রী চিরিরবন্দর উপজেলার হাজীপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর ইসলাম (২৭), পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কালুপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৬০), একই উপজেলার আমবাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রোকন (২২) ও দ-পানি গ্রামের দন্ডপানি গ্রামের সালাম সরকারের ছেলে তুষার (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম জানান, সকালে ফুলবাড়ী ঢাকা মোড় এলাকায় মেইন সড়কের পাশে একটি ট্রাক দাড়িয়েছিল। এ সময় ঢাকা থেকে আসা ঢাকা (মেট্রো-চ,৫৬-৩৬-৫৩)একটি মাইক্রোবাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনে স্বজোরে ধাক্কা দেয়।

এতে চালকসহ মাইক্রোবাসের ১০জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ছয় জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন এবং বাকিরা প্রাথমিকচিকিৎসা নিয়ে চলে যান। দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি থানায় হেফাজতে রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au