সারাদেশ

শার্শায় উপকারভোগীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন আফিল

  • 5:55 pm - May 11, 2021

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ- যশোর-১ শার্শা আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন শার্শা উপজেলায় উপকারভোগীদের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ, গৃহ নির্মানের জন্য ঢেউটিন ও চেক বিতরণ করেছেন। মঙ্গলবার (১১ মে )সকাল ১১টার সময় শার্শা উপজেলার অডিটোরিয়াম ভবনে উপকারভোগী ২৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও ১২৪ জনের মধ্যে চেক বিতরন করেন।

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, সমাজের আর দশজন মানুষের মত সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে প্রতিটি গরিব মানুষের।

তারাও আমাদের মত মানুষ, তারা আমাদের ভাই-বোন, স্বজন অথবা নিকট আত্নীয়। আমাদের যেমন সমাজে অধিকার রয়েছে, তাদেরও তেমনি রয়েছে। বর্তমান সরকার গরিব-দুখি মানুষের সামাজিক, অর্থনেতিক, শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধুর এই সোনার বাংলা আজ রোল মডেলে পরিনত হয়েছে। যা বিশ্ব দরবারে আজ প্রশংসনীয়। অন্য দেশের জন্য অনুকরণীয়ও বটে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এদেশের মানুষের ভাগ্যের চাকা খুলে যায়।

প্রতিটি মানুষ তাদের ন্যায্য অধিকারটুকু পায়। দেশের প্রতিটি খাতে আজ তাকিয়ে দেখেন, শুধু উন্নয়ন আর উন্নয়ন। তাই আপনারও দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারকে বারবার ক্ষমতায় আনবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

শার্শা উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম, কৃষি অফিসার সৌতন কুমার শীল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস ,যশোর জেলা পরিষদের সদস্য ও অধ্যক্ষ ইব্রাহিম খলিল,

শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au