খেলাধুলা

ব্রাসেলসে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধিকে ইইউ’র সদরদপ্তরে তলব

  • 11:35 am - May 04, 2021
ব্রাসেলসে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধিকে ইইউ’র সদরদপ্তরে তলব

ঢাকা: ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’তে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি ভ্লাদিমির চিজোভকে তলব করা হয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এটি বলেছে, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি ও কর্মকর্তাদের ওপর মস্কো সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রতিবাদে চিজোভকে সোমবার ইইউ’র দপ্তরে ডেকে পাঠানো হয়।

ইইউ সম্প্রতি রাশিয়ার ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তার প্রতিবাদে মস্কো পাল্টা পদক্ষেপ নেয়।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার ঘোষণা করে, ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড স্যাসোলি এবং ইইউ’র আরো সাত প্রতিনিধি ও কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রজাতন্ত্র ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি সশস্ত্র ব্যক্তিদের তৎপরতাকে কেন্দ্র করে ইউরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্কে উত্তেজনা তৈরি হয়।

আমেরিকার পদাঙ্ক অনুসরণ করে ইইউ এ পর্যন্ত রাশিয়ার ওপর কয়েক দফায় বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০১৪ সালে ইউক্রেনে এক অভ্যুত্থানের মাধ্যমে পাশ্চাত্যপন্থি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপড়েন চলছে।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au