প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ঈদগাহ প্রাঙ্গনে দাইপুখুরিয়া হিলফুল ফুজুল মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে ১৮ই রমজান সকালে দুস্থ, অসহায়দের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, হাফেজ মাওলানা মোঃ ইয়াসিন আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ মোঃ আবুল কালাম।
এসময় বক্তব্য রাখেন, মাওলানা মোঃ আব্দূল মজিদ, মোঃ আজিজুর রহমান, মাওলানা মোঃ কয়েশ উদ্দীন, মোঃ আব্দুল্লাহ, আলহাজ মাওলানা মোঃ ওমর ফারুক প্রমুখ। মাওলানা মোঃ তাজরুল ইসলাম ইসলামী সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণোজ্জল করে তোলেন।
সংগঠনের সভাপতি মাওলানা মোঃ নেফাউর রহমানসহ বক্তারা বলেন, ইসলাম মানব জাতির জন্য উত্তম নিয়ামত। ইহকাল পরকালের শ্রেষ্ঠ কান্ডারী, আদর্শবান শিক্ষক রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে রয়েছে উত্তম আদর্শ।
বিভ্রান্ত জাতিকে একত্রিত করে দুঃস্থ অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতা করে আদর্শ জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে হিলফুল ফুজুল সংগঠন গড়ে তোলেন। ধারাবাহিকতায় দাইপুখুরিয়া হিলফুল ফুজুল মানব কল্যাণ যুব সংঘ গঠন করে ২০১৩ সাল থেকে সমাজে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে স্থানীয় যুব সমাজ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au