সারাদেশ

কৃষকের লাভের ঐতিহ্য ফসল ভুট্রা ক্ষেতে পোকার আক্রমণ

  • 10:01 am - April 29, 2021

লাতিফুল আজম , কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা রেকর্ড পরিমাণ জমিতে ভুট্রার আবাদ করেছেন। তবে ভুট্রার আবাদে এখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পোকা ফল আর্মি ওয়ার্ম। ফসল ধ্বংসকারী ক্ষতিকর এ পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন ভুট্রা চাষিরা।

কৃষকের লাভের ঐতিহ্য ফসল পরিপুষ্ট হওয়ার আগেই গাছের মূল-কান্ড ও কচিপাতা কুড়ে কুড়ে খেয়ে ঝাঁঝরা করে সাবাড় করছে ক্ষতিকর এসব পোকা। নামিদামি কোম্পানির বালাইনাশক প্রয়োগ করেও দমন করা যাচ্ছে না এসব পোকার আক্রমণ। আর এই সংকটকালে উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকের কপালে মিলছেনা তেমন কোন সাহায্য সহযোগিতা এমন অভিযোগ তাদের।

এখনই এই পোকা দমন করতে না পারলে ভুট্টার ফলনে মারাত্মক বিপর্যয় ঘটবে বলে জানান সংশ্লিষ্টরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ৩ হাজার ২২০ হেক্টর জমিতে ভুট্রার চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাগুড়া সিঙ্গেরগাড়ী পাড়ের হাট এলাকার সড়কের পাশে সিনহা এগ্রো ফার্ম বিঘার পর বিঘা কৃষি জমিতে ভুট্রার চাষাবাদ করেছেন।

ওই ভুট্রার ক্ষেত গুলো পোকার আক্রমণের ফলে কচি পাতা ও কান্ড খেয়ে ফেলায় ফলন না হওয়ার বেশি সম্ভাবনা দেখা দিয়েছে। বংশ বিস্তারের মাধ্যমে এই ভয়ানক পোকার আক্রমণ দিনের পর দিন ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে এক গাছ থেকে অন্য গাছে। এতে ভুট্রার গাছগুলো কঙ্কালসার হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে।

ওই এলাকায় সিনহা এগ্রো ফার্ম এবার ২০ একর জমিতে ভুট্রা চাষাবাদ করেছেন। ওই ভুট্রার ক্ষেত দেখভালে দায়িত্বে থাকা (ম্যানেজার) আফাজ উদ্দিন বলেন, চাষাবাদকৃত সিনহা মালিকের ২০ একর জমিতে ব্যাপক হারে ফল আর্মি ওয়ার্ম পোকার আক্রমণ দেখা দিয়েছে। একাধিক বার বালাইনাশক প্রয়োগ করেও দমন করা যাচ্ছেনা এ পোকার আক্রমণ।

আগাছা পরিস্কার করার সময় প্রথমে এই পোকার আক্রমণ কিছুটা দেখা গেলেও এখন দিনের পর দিন এ রোগের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গিয়ে যেন পোকার বসতঘরে পরিনত হয়েছে। মাঠ পর্যায়ে পাওয়া যাচ্ছেনা কোন কৃষি সেবা।
চাঁদখানা ইউপি’র চারমাথা মোড়ের আব্দুল আজিজ জানান, ২বিঘা জমির ভুট্রার গাছ আপাদমস্তক পোকায় খেয়ে সাবাড় করে ফেলেছে।

একাধিকবার বালাইনাশক প্রয়োগ করেও কোনো কাজ হয়নি। সদর ইউপি’র মুশা পাকার মাথার আবুল কালাম এবার ৭ বিঘা জমিতে ভুট্রা চাষাবাদ করেছেন। তিনি জানান, পোকা দমনে কার্যকরী বালাই নাশক বাজারে না পাওয়ায় এ পোকার সঙ্গে যুদ্ধ করে ফসল ফলানো বেশ কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ভুট্রার আবাদ থেকে মুখ ফিরিয়ে নিবে কৃষকরা।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, মাঠ পর্যায়ে গিয়ে দেখতে হবে ফল আর্মি ওয়ার্ম পোকার আক্রমণ না অন্য কোন পোকার আক্রমণ না দেখে নিশ্চিত করে বলা যাবে না। তবে মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি অফিসারগণ ভুট্রা চাষিদেরকে বিভিন্ন রোগ বালাই দমনে পরামর্শ দিয়ে আসতেছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au