বিজ্ঞান ও প্রযুক্তি

অর্থ আয়ের নতুন সুযোগ আনছে ফেসবুক

  • 7:33 am - April 29, 2021

নতুন সময় ডেস্ক : অর্থ আয়ের নতুন সুযোগ আনছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিষয়বস্তু বা কন্টেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ করে দিতে নতুন এই ফিচার তৈরি করবে ফেসবুক। ইনস্টাগ্রামেও এমন সুযোগ দেওয়া হবে। মঙ্গলবার সামাজিকমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এমন তথ্য দিয়েছেন। খবর রয়টার্সের

নতুন ফিচারের একটি মার্কেটপ্লেসের মতো। এর মধ্য দিয়ে কন্টেন্ট নির্মাতাদের সঙ্গে জোট বাঁধতে পারবে ব্র্যান্ডগুলো। ইনস্টাগ্রামে আগে থেকে স্পনসরড কনটেন্ট আছে। তবে নতুন মার্কেটপ্লেস ফিচারটির মাধ্যমে ব্র্যান্ডগুলোকে উদয়ীমান নির্মাতাদের খুঁজে পেতে সহায়তা করা হবে। জাকারবার্গের সঙ্গে সরাসরি সম্প্রচারে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজেরি বলেন, আমরা ব্র্যান্ডগুলোকে এমন কনটেন্ট নির্মাতা খুঁজে পেতে সহযোগিতা করতে চাই, যাদের সঙ্গে তাদের কাজের মিল রয়েছে।

সিএনবিসির খবরে বলা হয়, ক্রিয়েটর শপ নামেও নতুন একটি ফিচার আনার ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। নির্মাতাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা হিসেবে ফেসবুক এমন উদ্যোগ নিয়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার, সাংবাদিক ও অন্যান্যরাও এই ফ্ল্যাটফর্মে সরাসরি ভক্তদের কাছ থেকে অর্থ আয় করতে পারবেন। জাকারবার্গ বলেন, ফেসবুক আরেকটি প্রোগ্রাম চালু করবে, যেটিতে ক্রিয়েটররা পণ্য সুপারিশ করেও সেখান থেকে আয় করতে পারবেন।

এই শাখার আরও খবর

সেবা দিয়ে সেরা হতে চায় ইম্পেরিয়াল অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক: গাড়ি সার্ভিসিংয়ে নেতিবাচক অভিজ্ঞতা বদলে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ইম্পেরিয়াল অটোমোবাইলস। অত্যাধুনিক অটোমেটিক সার্ভিসের মাধ্যমে সেরা হতে প্রতিষ্ঠাটিতে থাকছে ওয়ান-স্টপ সলিউশন। বৃহস্পতিবার…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

মাইনাস মার্কিং: উচ্চশিক্ষায় অবনতি

মীর হালিম একটি জাতির উন্নতির চাবিকাঠি হলো শিক্ষা । দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন । মেধা ও মননে আধুনিক এবং চিন্তা চেতনায়…

আগস্টে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ, আহত ৩ হাজার

ঢাকা: আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৯৯০ জন। এরমধ্যে বেশি প্রাণ গেছে বাস দুর্ঘটনায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ‘সেভ দ্য…

নগরীতে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্মের উদ্বোধন করেন রাসিক মেয়র

জিল্লুর রহমান জয় : অস্ট্রোলিয়া ও ঢাকার পর এবার রাজশাহী নগরীর উপশহরে ২নং সেক্টরে উদ্বোধন করা হয়েছে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্ম। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আইটি…

জমেনি স্মার্টফোনের বাজার, শেষ সপ্তাহের অপেক্ষায় ব্যবসায়ীরা

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ উদযাপন হয়েছে বিধিনিষেধের মধ্যে। সে কারণে ভালো ব্যবসা করতে পারেননি ব্যবসায়ীরা। ঈদকে ঘিরে ভালো ব্যবসা করার প্রস্তুতি আগে…

১৪ ফেব্রুয়ারি আসছে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের রিয়েলমি ৯ আই

নিজস্ব প্রতিবেদক : এই ভ্যালেন্টাইন দিবসে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসরের সাথে আসছে রিয়েলমি ৯ আই। চলতি বছর দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের…

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলায় নতুন চমক

সেতাউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৪৩ তম দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার। আর এই বিজ্ঞান মেলায় নবাবগঞ্জ সিটি কলেজের এক শিক্ষার্থী সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট নিয়ে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au