প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃনড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের কলামনখালী এলাকার প্রতিবন্ধী সামছুদ্দিন শেখের জমি দখল ও দোকান ভাঙ্গার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ এপ্রিল) দুপুরে ভূক্তভোগীর বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে প্রতিবন্ধী সামছুদ্দিন শেখের ছেলে মুজাহিদ বলেন, আমার বাবা দৃষ্টি প্রতিবন্ধী ও নিরক্ষর ব্যক্তি। বাবা ও চাচারাসহ পরিবারের পাঁচ সদস্য পৈতিৃক সূত্রে কলামনখালী মৌজায় ১১ শতক জমি ভোগ-দখল করে আসছেন। অনেক আগেই এই জমিতে দোকান ঘর তৈরি করে ভাড়া দেয়া হয়েছে। একটি মসজিদও রয়েছে। কিন্তু হঠাৎ করে এই এলাকার রহমত মোল্যা ও তার ছেলে হাসিবুর দোকান ঘরসহ ওই ১১ শতক জমি ভোগ-দখল করতে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
দোকানের ভাড়াটিয়াদের ঘর ছেড়ে দেয়ার জন্য ইতোমধ্যে হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে কালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া রহমত মোল্যার বিরুদ্ধে পাশের আমতলা গ্রামের সোলায়মান ফকিরের প্রায় এক একর
জমি জালিয়াতি করে দখলের চেষ্টার অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী প্রতিবন্ধী সামছুদ্দিন শেখের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত রহমত মোল্যা বলেন, জমি জবর-দখল এবং দোকান ঘর ভাঙ্গার কোনো হুমকি দেয়া হয়নি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই ১১ শতক জমিতে আমাদের অংশ রয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au