আইন আদালত

আশাশুনিতে ইউএনও’র সাঁড়াশি অভিযানে পুশকৃত চিংড়ি বিনষ্ট ৯৫ হাজার টাকা জরিমানা

  • 5:38 pm - April 27, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : বাংলাদেশের সাদা সোনা খ্যাত চিংড়ী মাছে অপদ্রব্য পুশের বিরুদ্ধে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁনের নেতৃত্বে সাঁড়াশি অভিযান অব্যাহত ও মাঠে নিরলস ভাবে কাজ করছে উপজেলা প্রশাসন। চলমান অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়ায় মোবাইল কোর্টে দু’ ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় মির্জাপুর গ্রামের মাছ ব্যবসায়ী আলমগীর হোসেনকে কাকবসিয়া নারায়ণ চন্দ্রের বাড়িতে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা ও ১০০ কেজি পুশকৃত চিংড়ি মাছ চেউটিয়া নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং কাকবাসিয়া গ্রামের আজহারুল ইসলামকে নিজ বাড়িতে চিংড়ি মাছে পুশ করার অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা ও ৪০ কেজি পুশকৃত চিংড়ি মাছ গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা কালে ইউএনও মোঃ নাজমুল হুসেইন খাঁন সাংবাদিকদের বলেন, সাদা সোনা খ্যাত চিংড়ি মাছ রপ্তানিতে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। চিংড়ি মাছ রপ্তানিতে পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের একটি সুনাম রয়েছে। কিন্তু একটি অসাধু চক্র অতি লোভের বশবর্তী হয়ে অধিক মুনাফার আশায় চিংড়ি মাছে বিভিন্ন ধরনের অপদ্রব্য পুশ করে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট করেছে এবং অনেক দেশ বাংলাদেশ থেকে মাছ নেয়া বন্ধ করে দিয়েছে।

মাছচাষিরা তাদের মৎস্য ঘেরে মাছ চাষে অনেক খরচ করলেও মাছে অপদ্রব্য পুশ এর কারণে সেই তুলনায় দাম পাচ্ছে না। ফলে একদিকে দেশ যেমন রপ্তানি আয় থেকে বঞ্চিত হচ্ছে তেমনি অন্যদিকে প্রান্তিক পর্যায়ের মাছ চাষিরা ক্ষতির সম্মুখীন হয়ে ঋণগ্রস্ত হচ্ছে এবং মাছ চাষে নিরুৎসাহিত হচ্ছে। তিনি আরও বলেন, চিংড়ি মাছে যাহাতে কোন প্রকার অপদ্রব্য পুশ না হয় তার জন্য উপজেলাব্যাপী অভিযান অব্যাহত থাকবে।

আর যারা এ ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানাসহ সাজার ব্যবস্থা করা হবে। চিংড়ি মাছ সম্পদকে বাঁচিয়ে রাখতে ও দেশের বৃহত্তর স্বার্থে এ ধরনের অপরাধমূলক অন্যায় কাজ হতে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,এসআই মামুন, অফিস সহকারি আব্দুর রশিদ।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au