সারাদেশ

কিশোরগঞ্জে বোরো ধানে পাতা পোড়া আর ব্লাস্ট রোগ দিশাহারা কৃষক

  • 5:30 pm - April 27, 2021

লতিফুল আজম কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার কৃষকের ধানী ফসল সোনালি স্বপ্নের ধান পাকতে শুরু করেছে। লাভের আশায় বাম্পার ফলনে ভরে উঠেছিল কৃষকের বুক। কিন্তু সেই আশায় এখন গুড়ে বালি। সেই আশাবাদী ফসলে বাধা হয়ে দাঁড়িয়েছে নেক ব্লাস্ট, পাতা পোড়া ও শীষে এক প্রকার রোগ। যা কৃষককে ভাবিয়ে তুলেছে।

কীটনাশক প্রয়োগ করেও কোন লাভ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। সম্প্রতি বোরো ধানের শীষ বের হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকদের মন ভরে উঠে। কয়েকদিন পরই কৃষকরা বোরো ধান ঘরে তুলবেন এ প্রত্যাশা সবার। কিন্তু তাদের সে স্বপ্ন এখন ভেস্তে যেতে বসেছে। ফলন বিপর্যয়ে শূন্য গোলা পড়ে থাকার শঙ্কায় অনেক কৃষক পরিবারে হাহাকার। নষ্ট বোরো ক্ষেতগুলো দূর থেকে দেখলে মনে হয় ধান পেকে গেছে।

কিন্তু কাছে গিয়ে দেখা যায় এখনো কাঁচা ধান। ধানের পরিপক্কতা আসার আগেই ধানের শীষ শুকিয়ে সোনালী রং ধারণ করেছে। মনে হয় ধানগুলো পেকেছে। আদৌ তা নয়। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর ১১হাজার ১৩০হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নিধার্রণ করা হয়েছে। সদর ইউপি’র বাজেডুমুরিয়া গ্রামের দয়াল এবার ৮ বিঘা জমিতে ধান আবাদ করেছেন, মিন্টু করেছেন ২ বিঘা ।

তাদের অভিযোগ ধান রোপনের পর থেকে এ অদ্যাবধি কৃষি পরামর্শ তো দূরের কথা কৃষি অফিসার কে দু’চোখে দেখার কোন সৌভাগ্য হয়নি। পাড়ার ময়মুরুব্বি আর কীটনাশক ব্যবসায়ীদের পরামর্শে আক্রান্ত ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। কিন্তু কীটনাশকেও কোন কাজ হচ্ছে না। অনেকে কীটনাশক ব্যবসায়ীর কাছে প্রতারিত হচ্ছেন। বড়ভিটা মেলাবর গ্রামের কৃষক মোজাফফর জানান, ৬বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির ধান ব্লাস্ট, পাতা পোড়া রোগে আক্রান্ত হয়ে চিটায় পরিণত হয়েছে।

কীটনাশক ব্যবহার করেও কোন লাভ হয়নি। বড়ভিটা বড়ডুমুরিয়া কামার পাড়া গ্রামের কৃষক ভূপেন জানান, আমাদের দোলায় ব্যাপক হারে পাতা পোড়া, ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। ২/১দিন পর পর বিভিন্ন কোম্পানির কীটনাশক ক্রয় করতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছি। হাই পাওয়ার কীটনাশক দিয়েও কোন কাজ হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান,প্রথম দিকে এ রোগের ব্যাপক আকার ধারন করলেও এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au