সারাদেশ

ফুলবাড়ীতে মেয়রের, কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • 5:23 pm - April 27, 2021

ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি;দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা ও প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরীর উপর হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত ২৭ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর মিলনাতয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ৫৯(১) অনুযায়ী স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর আওতায় গঠিত পৌরসভার জনসেবা ও উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে জনসেবক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছি সেইসাথে এলাকাবাসীর বিভিন্ন জটিলতা নিরসনে সাফল্যের ভূমিকা রাখছি।

তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,জনগণের জটিলতা নিরসনে কাজ করতে গিয়ে ১নং প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরীকে স্থানীয় বখাটেরা শারিরিকভাবে লাঞ্চিত করে এবং প্রান নাশের হুমকি দেয়। এ ঘটনায় ফুলবাড়ী থানায় গত ২১/০৪/২০২১ ইং তারিখে মামলা দায়ের করা হলেও অদ্যাবধি আসামীদের গ্রেফতার করা হয়নি।

জনগণের সেবা নিশ্চিত করতে গিয়ে কোন জনপ্রতিনিধি বখাটের দ্বারা লাঞ্চিত হবার পর আইন-শৃঙ্খলা বাহিনীর এগিয়ে না আসা সত্যিই উদ্বেগজনক। তাই মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিনের মাধ্যমে তিনদফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়। সংবাদ সম্মেলনে সামাজিক দুরত্ব বজায় রেখে পৌর পরিষদের সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণসহ প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au