প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ঢাকা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
সোমবার (১ জুন) রাতে নাসিমের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিও অ্যান্ড ডিরেক্টর আল ইমরান চৌধুরী।
তিনি বলেন, ‘সোমবার দুপুর ১২টার সময় শ্বাসকষ্ট নিয়ে উনি (নাসিম) হাসপাতালে আসেন। এরপর করোনা উপসর্গ দেখতে পাওয়ায় তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হলে রিপোর্টে পজিটিভ আসে।’
আল ইমরান চৌধুরী আরও বলেন, ব‘র্তমানে নাসিম সাহেব আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’
এর আগে বিকেলে বাবার অসুস্থতা নিয়ে নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বলেছিলেন, ‘এমনিতেই আব্বুর শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা নিয়ে আছে। আজকে নিউমোনিয়ার সমস্যা বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে উনাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেছি। এখন কিছুটা সুস্থ বোধ করছেন।’
নাসিমপুত্র তখন আরও বলেন, ‘আব্বুর অসুস্থতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। জরুরি দরকার হলে বাবাকে সিএমএইচে নিয়ে যাবো। তিনি (প্রধানমন্ত্রী) সিএমএইচে কথা বলে রেখেছেন।’
দিন চারেক আগে নাসিমের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হলে তখন রেজাল্ট নেগেটিভ এসেছিল বলেও জানান তানভীর শাকিল জয়।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au