আইন আদালত

রৌমারীতে পূর্ব শত্রুতায় ধান ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

  • 10:18 am - April 24, 2021
রৌমারীতে পূর্ব শত্রুতায় ধান ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার চৎলাকান্দা গ্রামের মৃত আ. মজিদ দর্জির স্ত্রী অহিলা বেগম (৬০) নামের এক কৃষানির ৩৯ শতাংশ বর্গাকৃত ফসলি জমিতে বিষ প্রয়োগ করে ধান নষ্ট করার অভিযোগ উঠেছে একই গ্রামের আসকের হাজ্বীর ছেলে মোন্তাজ আলী (৫৫) গং এর বিরুদ্ধে।
এবিষয়ে শুক্রবার রাতে ভুক্তভোগীর ভাই আইয়ুব আলী (২৮) বাদী হয়ে মোন্তাজ আলীসহ ৪ জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাউসমারী/২০ মৌজার ২৪৭ খতিয়ানের ৬২০ ও ৬২৫ দাগের ৪৯ শতাংশ জমি তফশিল বর্ণিত ভাজন হাজ্বীসহ ৩ জনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে চাষাবাদ করে আসছিল। জমিটি মোন্তাজ আলীর বাড়ির পাশে হওয়ায় কয়েকবছর যাবৎ ওই জমি নিয়ে মামলা-হামলা দিয়ে হয়রানি করায় এবং একাধিকবার সে হেরে যায়। এছাড়াও জমিটিতে ফসল ফলালে গরু-মহিষ দারা ফসল নষ্ট করে দেয়। বর্তমান ওই জমিতে রোপনকৃত ব্রি-২৮ ধান কয়েকদিন যাবৎ নষ্ট করে দেয়ার কথা বলাবলি করছিল। ইতিমধ্যে উক্ত ধান পাক ধরায় ১০-১২ দিন পর ঘরে ফসল তুলবে বলে ভাবছিল। কিন্তু বিবাদীগণ ১৯ এপ্রিল রাতে ৩৯ শতাংশ জমির সমস্ত ধান স্প্রে মেশিন দিয়ে বিষ প্রয়োগ করে সমস্ত ধান নষ্ট করে দেয়। যার বর্তমান বাজার মূল্য ৩০ হাজার টাকা।
এব্যাপারে অহিলা বেগম আরও বলেন, আমি খেয়ে না খেয়ে তৈল, সার ও বীজ ক্রয় করেছি। তার সত্রুতা আমাদের সাথে কিন্তু এই ফসল কি দোষ করেছিল?

অভিযুক্ত মোন্তাজ আলী বিষ প্রয়োগের কথা অস্বীকার করে বলেন, দীর্ঘদিন যাবৎ তাদের সাথে জমা জমি সংক্রান্ত বিষয়ে আমাদের পারিবারিক কলহ চলছে। তারা নিজেরাই জমিতে বিষ প্রয়োগ করে আমাদের সম্মানহানি করার চেষ্টা করছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ এর সাথে কথা হলে তিনি জানান, জমির ফসল নষ্ট করা চরম অপরাধ। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে রৌমারী উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা বাবুল মিয়া জানান, ওই জমিতে বিষ প্রয়োগের ব্যাপারটি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পেয়েছি।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au