বিজ্ঞান ও প্রযুক্তি

সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন মোস্তাফিজুর

  • 2:42 pm - April 21, 2021

সাকিব হাসান চৌধুরী সাম্য, গাইবান্ধা জেলা প্রতিনিধি : পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক (গণিত) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সুমন এপ্রিল মাসে দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত হয়েছেন।

এর আগে গত বছর তিনি সেরা কনটেন্ট নির্মাতাও নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তর কতৃক পরিচালিত এটুআই প্রকল্পের জনপ্রিয় ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’; যেখানে সোয়া ৫ লক্ষাধিক আইটি বিশেষজ্ঞ , দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল কনটেন্ট নির্মাণ ও শিক্ষার্থীদের নিয়ে নতুন নতুন সৃজনশীল কর্ম পরিচালনা করে আসছে।

প্রতি পাক্ষিকে এটুআই সারা দেশের মধ্যে সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মার এবং সেরা নেতৃত্বে ক্যাটাগরিতে সেরা শিক্ষক নির্বাচিত করেন।

পিরোজপুর জেলার কৃতিসন্তান, পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক (গণিত) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সুমন এপ্রিল মাসের ১ম পাক্ষিকের সেরা উদ্ভাবক নির্বাচিত হন।

গত বছর নভেম্বরে ১ম পাক্ষিকের সেরা কনটেন্ট নির্মাতা ও নির্বাচিত হয়েছিলেন। জনাব সুমন স্যারের সাথে কথা বলে জানতে পারলাম, তিনি একজন আইসিটি মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করে যাচ্ছেন।

এছাড়া তিনি এটুআই প্রকল্পের আইসিটি ঢাকা জেলা শিক্ষক এম্বাসেডর হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এবং ৪র্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে তিনি শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা দিয়ে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চান।

এই শাখার আরও খবর

সেবা দিয়ে সেরা হতে চায় ইম্পেরিয়াল অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক: গাড়ি সার্ভিসিংয়ে নেতিবাচক অভিজ্ঞতা বদলে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ইম্পেরিয়াল অটোমোবাইলস। অত্যাধুনিক অটোমেটিক সার্ভিসের মাধ্যমে সেরা হতে প্রতিষ্ঠাটিতে থাকছে ওয়ান-স্টপ সলিউশন। বৃহস্পতিবার…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

মাইনাস মার্কিং: উচ্চশিক্ষায় অবনতি

মীর হালিম একটি জাতির উন্নতির চাবিকাঠি হলো শিক্ষা । দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন । মেধা ও মননে আধুনিক এবং চিন্তা চেতনায়…

আগস্টে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ, আহত ৩ হাজার

ঢাকা: আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৯৯০ জন। এরমধ্যে বেশি প্রাণ গেছে বাস দুর্ঘটনায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ‘সেভ দ্য…

নগরীতে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্মের উদ্বোধন করেন রাসিক মেয়র

জিল্লুর রহমান জয় : অস্ট্রোলিয়া ও ঢাকার পর এবার রাজশাহী নগরীর উপশহরে ২নং সেক্টরে উদ্বোধন করা হয়েছে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্ম। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আইটি…

জমেনি স্মার্টফোনের বাজার, শেষ সপ্তাহের অপেক্ষায় ব্যবসায়ীরা

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ উদযাপন হয়েছে বিধিনিষেধের মধ্যে। সে কারণে ভালো ব্যবসা করতে পারেননি ব্যবসায়ীরা। ঈদকে ঘিরে ভালো ব্যবসা করার প্রস্তুতি আগে…

১৪ ফেব্রুয়ারি আসছে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের রিয়েলমি ৯ আই

নিজস্ব প্রতিবেদক : এই ভ্যালেন্টাইন দিবসে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসরের সাথে আসছে রিয়েলমি ৯ আই। চলতি বছর দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের…

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলায় নতুন চমক

সেতাউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৪৩ তম দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার। আর এই বিজ্ঞান মেলায় নবাবগঞ্জ সিটি কলেজের এক শিক্ষার্থী সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট নিয়ে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au