সারাদেশ

বাঁশখালীতে গুলিবিদ্ধ ৬ শ্রমিকের মধ্যে একজনের লাশ ফুলবাড়ীতে দাফন

  • 2:40 pm - April 21, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলির ঘটনায় ৬জন শ্রমিক নিহত হয়। গত ১৭ এপ্রিল শনিবার এই ঘটনা ঘটে। এদের মধ্যে রাজিউর রহমান (২২) নামে এক শ্রমিক দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। নিহত রাজিউল রহমান (২২) উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট জামাদানি গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে।

জানাগেছে,চট্টোগ্রাম বাঁশখালী উপজেলার গ-ামারা ইউনিয়নের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা তাদের বেতন ভাতা’র দাবীতে গত ১৭ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে আন্দোলন করলে এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে বন্দুকের গুলি খেয়ে গুরুতর আহত হয় শ্রমিকরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধিন অবস্থায় ওইদিন ৫জন শ্রমিক মৃত্যুবরণ করেন।

এঘটনায় গুলিবিদ্ধ রাজিউর রহমানকে তার সহকর্মিরা উদ্ধার করে চট্টগ্রামের বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করালে গত ১৯ এপ্রিল রাত দেড় টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। নিহত রাজিউল ইসলামের মরদেহ গত ২০ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের জামাদানি তার গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বাবা আব্দুল মান্নান ম-ল জানায়,পারিবারিক অর্থ কষ্টের জন্য ছোট ছেলে রাজেউল ইসলাম (২২) গত ছয়মাস আগে চট্টোগ্রামের বাঁশখালি কয়লা ভিত্তিক তাপ বিদুৎ কেন্দ্রে শ্রমিকের চাকরি নেন।

সেখানে কাজ করতে গিয়ে মাঝে মধ্যে নানা দুর্ভোগের কথা রাজিউল তার বাবা মাকে ফোনে বলতেন। বেতন-ভাতা প্রদানসহ নানা অনিয়মে মালিক পক্ষের বিরুদ্ধে শ্রমিকদের অসন্তোষ ছিল। তাই তারা আন্দোলন করেন। তিনি বলেন, কি দোষ ছিল আমার ছেলের? দাবির কথা বলতে গেল, আর আমার ছেলেকে ওরা মেরে দিল।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au