সারাদেশ

কিশোরগঞ্জে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

  • 9:53 am - April 19, 2021

লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ কৃষি নির্ভর উত্তরের জেলা নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বিস্তৃর্ণ মাঠ জুড়ে রঙ্গিন হয়ে উঠেছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। এ যেন সোনালী স্বপ্নের ছড়াছড়ি। নতুন ধানের আগমনী বার্তা কৃষকের পরিবারের এনেছে আনন্দের ঢেউ। প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোন বিপর্যয় না ঘটলে বাম্পার ফলনের সম্ভাবনায় উথলে উঠছে হাজারো কৃষক পরিবারের মন।

দৃষ্টিসীমা ছাপিয়ে মাঠে মাঠে সবুজ সমারোহে বৈশাখের পূর্বালী বাতাসে সোনালী ধানের শীষ হাওয়ায় দুলছে। আর এ দোলায় লুকিয়ে আছে কৃষক পরিবারের রঙ্গিন স্বপ্ন। ধানের গাছগুলো সবুজের আভা কেটে হলুদ বরণ ধারণ করতে শুরু করছে।

উপজেলার কৃষকরা বলছেন, ধানের চারা রোপণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আবহাওয়া অনুকুলে রয়েছে। এ কারণে ধানক্ষেতে রোগ-বালাই ছিল কম, ধান কাটা পর্যন্ত এমন আবহাওয়া থাকলে বাম্পার ফলনের আশা করছেন তারা।

উপজেলার সদর ইউপি’র রাজিব গ্রামের মোবারক হোসেন,গাড়াগ্রামের জোনাব আলী, নিতাই ইউপি’র ছালামসহ আরো অনেকে জানান, ধানের চারা রোপণের পর থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকুলে রয়েছে। সেচে কোনো রকম বিঘ্ন ঘটেনি। মেঘলা আবহাওয়া বিরাজ না করায় ক্ষেতে মাজরা পোকা সহ অন্যান্য রোগের প্রকোপ ছিল কম।

পচনও নেক ব্লাস্ট রোগের আক্রমণ নেই বললেই চলে। এ জন্য জমিতে দফায় দফায় কীটনাশক প্রয়োগ করতে হয়নি। কৃষকরা আরও বলেন, উপজেলার বিভিন্ন মাঠে আগাম রোপণকৃত ধান ১০/১২দিনের মধ্যে কাটা মাড়াই শুরু হবে। ইতোমধ্যে অনেক কৃষক নদীর জলিতে রোপন কৃত ধান স্বল্পপরিসরে কাটামাড়াই শুরু করেছেন।

উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন, চলতি মৌসুমে ১১হাজার ১শ ৩০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় কৃষক পর্যায় হাইব্রিড জাতের ধানের বীজ প্রদান করায় গত বছরের তুলনায় চলতি বছর ৮০হেক্টর জমিতে বোরো ধানের আবাদ বেশি হয়েছে।

চারা রোপনের শুরু থেকে মাঠ পর্যায়ে কৃষি উপসহকারী কর্মকর্তাগণ কৃষক পর্যায়ে নানা ধরণের পরামর্শ দিয়ে আসতেছেন। কৃষকের ঘরে ধান তোলা পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ না হলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au