আইন আদালত

আক্কেলপুরে মারধর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার ৩

  • 11:29 am - April 12, 2021

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ ১২ এপ্রিল, ২১ জয়পুরহাটের আক্কেলপুরে পূর্ব শত্রুতার জের ধরে মারধর, অগ্নিসংযোগের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার গোপিনাথপুর এলাকা দিয়ে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন, এজাহারভূক্ত আসামী আক্কেলপুর তিলকপুর পশ্চিম শিয়ালাপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), ভাটকুড়ি (ডাকেরপুকুর) গ্রামের আব্বাস ফকিরের ছেলে মুনসুর আলী মন্ডল (৪৫), বগুড়ার আদমদিঘী উপজেলার গোরগ্রামের বাবলু হোসেনের ছেলে জয়নাল (২৫)।

মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা গত ৬ এপ্রিল পূর্ব শত্রুতার জের ধরে জালাল, বেলাল ও মাসুদকে এলোপাতারি মারধর করার পর গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় আক্কেলপুর থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের হয়।

তিলকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার তাইজুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামীরা
সিএনজি যোগে গোপীনাথপুর এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে এবং সিএনজিতে থাকা আরও ৩ জন আসামী ধানের জমি দিয়ে দৌড়ে পালিয়ে যায় আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, মামলার পর সোমবার দুপুরে তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au