সারাদেশ

ফুলবাড়ীতে আবারো করোনা সংক্রমন বৃদ্ধি,স্বাস্থ্য বিধির বালাই নেই

  • 11:23 am - March 31, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আবারো করোনার সংক্রমন বৃদ্ধি পেয়েছে । গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২জন। বর্তমান রোগী ৫ জন। এদিকে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি নিয়ে না না অজুহাতে মাক্স ছাড়াই ঘোরা ফেরা করছেন অনেকেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, গত ৩০ মার্চ মঙ্গলবার পর্যন্ত ফুলবাড়ী উপজোলায় নতুন ৫ জনসহ এ পর্যন্ত ১৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে, ৮ জনের মৃত্যু হয়েছে। ১৬৪ জন সুস্থ হয়েছেন। তবে নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মি। অথচ গত ২৩ মার্চ পর্যন্ত এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ছিলো শুন্যের কোঠায়। যা গত এক সপ্তাহের ব্যাবধানে বৃদ্ধি পেয়েছে। ফুলবাড়ী উপজেলায় এ পর্যন্ত ৭ হাজার ১৭ জনকে করোনার প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে।

মোট টার্গেট ছিলো ৫হাজার ৬শ ৫১জন। যা লক্ষ্য মাত্রার বিপরিতে ১শ ২৫ শতাংশ হারে। গত বছরের ১৪ এপ্রিল থেকে এক বছরে ১৮ হাজারেরও বেশী স্যাম্পল সংগ্রহ করা হয় এ উপজেলায়। যা চলতি বছরের গত ১০মার্চ পর্যন্ত পরিক্ষার বিপরিতে শনাক্তের হার ছিলো ৪ দশমিক ৮/৩ শতাংশ,যা ৩০ মার্চে এসে দাড়িয়েছে ১৪ দশমিক ৮৪ শতাংশ।
ফুলবাড়ী পৌর শহর ঘুরে দেখা গেছে, সম্প্রতি সবকিছু খুলে দেয়ায় আগের মতই চলা ফেরা শুরু করেছে সবাই,মানছেনা সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি।

সেইসাথে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি নিয়েই ঘরের বাইরে মাক্স ছাড়াই দেধারছে ঘোরা ফেরা করছেন অনেকেই। অপরদিকে সরকারী নির্দেশনা না মেনে যাত্রীবাহী বাস এবং যান বাহন গুলো আগের মতই যাত্রী পরিবহণ করতে দেখা গেছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো: রিয়াজ উদ্দিন জানান, সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা গুলো দেয়া হয়েছে তা অবশ্যই মানতে হবে। যদি কেউ এর ব্যাতিক্রম করে তবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে খুব শিঘ্রই অভিযান পরিচালোনা করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. মশিউর রহমান বলেন, যারা এখোনো টিকা নেয়নি, প্রথম ধাপের করোনার টিকা ৫ এপ্রিল পর্যন্ত দেয়া হবে। পরবর্তি নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে। বর্তমানে করোনার প্রাদুর্ভাব আবারো বৃদ্ধি পাচ্ছে, তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au