আইন আদালত

এয়ারপোর্ট কাওলায় পূর্ব শত্রুতার জের ধরে মানিক নামের ব্যবসায়ীকে কুপিয়ে জখমের পর ছিনতাই!

  • 10:55 am - May 31, 2020
এক পাশে হামলায় আহত মানিক হোসেন অন্যপাশে হামলাকারী সাইয়েম

এয়ারপোর্ট প্রতিনিধি: রাজধানীর বিমানবন্দরের কাওলা-আশকোনা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার শিকার হওয়া ওই ব্যবসায়ী নাম মানিক হোসেন তিনি ইয়ারপোর্ট কাওলা এলাকায় বসবাস করেন।

আহতের সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাইমের ভাতিজা সাইয়েমের সন্ত্রাসীরা ও পুরাতণ শত্রু এল.জি স্বপনসহ বেশকিছু সন্ত্রাসীরা তার উপর এ হামলা চালাই।

আজ রাত ১ টার দিকে কাওলা বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় মানিক হোসেন গুরুতর আহত হন এবং তিনি ঢামেক হসপিটালে চিকিৎসকের আওতায় আছেন।

ঢাকা মেডিকেল হসপিটাল সূত্রে জানা যায়, চিকিৎসা শেষে ডাক্তার এর নিবিড় পরিচর্যা রয়েছে আহত মানিক। তার মাথায় চোদ্দটা সেলাই দেওয়া হয়েছে। ঘটনাস্থলে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। করোনার কারণে আমরা তাকে চিকিৎসার আওতায় রাখা হয়েছে।

এই হামলার ঘটনায় মানিক আর্থিক এবং শারীরিক ভাবে খুব ক্ষতিগ্রস্থ হয়েছেন। এসময় সন্ত্রাসীরা তার গাড়ি ভাংচুর চালায়, দুটি মোবাইল সেট, নগদ ২৩৫০০০/ টাকা, হাতও গলার স্বর্ন নিয়ে যায়।

এয়ারপোর্ট কাওলায় পূর্ব শত্রুতার জের ধরে মানিক নামের ব্যবসায়ীকে কুপিয়ে জখমের পর ছিনতাই!

এসময় হামলার শিকার হওয়া অভিযোগকারী মানিক বলেন, এল জি স্বপন পূর্ব শত্রুতার জের ধরে আমার উপর এই হামলা চালিয়েছে। এই হামলায় কাউন্সিলর নাইমের আপন ভাতিজা সাইয়েম সহ মুখোশ পরা ৬-৭ জন সন্ত্রাসী আমার উপর হামলা চালায় যার ফলে ঘটনাস্থলে আমি অজ্ঞান হয়ে পড়ি। এ ঘটনা জানাজানি হলে পুলিশের এএসআই সুমন শিকদার ও বাজারের নাইট গার্ড সহ কয়েকজন ধরে আমাকে হসপিটালে নেই।

তিনি বলেন, ঘটনাস্থলে আমার প্রচুর রক্তক্ষরণ হয়। সায়েমের নেতৃত্বে ৬ সন্ত্রাসীর মধ্যে তিনজনকে আমি চিনতে পেরেছি বাকি তিনজন সম্পূর্ণই মুখোশধারী ছিল এজন্য চিনতে পারিনি।

হামলায় আহত মানিক হোসেন আরো বলেন, কাউন্সিলরের ভাতিজা হঠাৎ কাওলা বাজারে এসে আমার গাড়ির সামনে তার গাড়ি দিয়ে পথ বন্ধ করে দেয় আমি পাশ কেটে যেতে চাইলে বাধা প্রয়োগ করে। এরপর ঘটনাস্থল থেকে আমাকে সায়েম ডেকে বলে আপনি বের হয়ে আসেন। আমি গাড়ি থেকে বের হলেই পিছন থেকে কাঁচের বোতল এবং রড দিয়ে ২-৩ জন আমাকে বেদম মারপিট করে। আমি দৌড়ে পালিয়ে যেতে চাইলে আমাকে ধরে ছয় জনে মিলে আবার ও মারধর করে। ঘটনাস্থল থেকে আমার প্রচুর রক্তক্ষরণ হয় সন্ত্রাসীরা নিহত ভেবে পালিয়ে যায়।

মানিক হোসেন বলেন, এই বিষয়ে আমি এয়ারপোট থানায় একটি অভিযোগ দায়ের করেছি। মামলা প্রক্রিয়াধীন এবং আগে ও ২ টা জিডি করেছি নিরাপত্তার স্বার্থে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈমকে একাধিকবার (০১৭১৩-৫১৭০০৬) ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেন নি।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোট সংশ্লিষ্ট থানার (ওসি) অপারেশন নুর মোহাম্মদ বলেন, এই বিষয়ে আমাদের সংশ্লিষ্ট থানায় এখনও কোনো মামলা হয়নি। তবে যদি কোন সাধারণ ডায়েরী বা অভিযোগ দায়ের করা হয় এই হামলার প্রেক্ষিতে মামলা হয় তাহলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করবে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au