প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শাহাবাজপুর ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক হিসাবে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়।
বুধবার ২৪ মার্চ সকালে শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে ইউ’পি চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাকিব আল রাব্বি বলেন, আপনারা মুক্তিযোদ্ধারা অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক জীবনের বিনিময়ে, অনেক সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে জাতির হাতে লাল সবুজের পতাকা তুলে দিয়েছেন।
জাতি আপনাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। আপনাদের অহংকারে জাতি আজ গর্বিত।
এসময় বক্তব্য রাখেন, মোঃ তোজাম্মেল হোসেন তাজেল সাবেক চেয়ারম্যান ও মোঃ এমরান আলী, বীর মুক্তিযোদ্ধা এম এমরান আলী, আঃ হাকিম, আঃ রাজ্জাক, আঃ রহমান, ইউনিয়ন শাখা ডেপুটি কমান্ডার আঃ হামিদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোহিদুল আলম টিয়া,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান প্রমুখ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au