সারাদেশ

কালিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্বপ্ন পুঁড়ে ছাই অমিত দম্পতির

  • 5:26 pm - March 22, 2021

হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধি:নড়াইলের কালিয়ায় মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়ায় দুবৃত্তদের দেওয়া আগুনে অমিত বিশ্বাস বসতঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। ঘটনা স্থল পরিদর্শন করেছেন কালিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জহরুল ইসলাম। এতে প্রায় ২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ২১ মার্চ (রোববার) ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অমিত দাশ ওই গ্রামের মৃত রতন বিশ্বাসের ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ মার্চ (রবিবার) ভোর রাতে অমিত বিশ্বাসের প্রতিবেশী নিমাই বিশ্বাসের ছেলের জন্মদিন পালন শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। অনুমান রাত তিন টার দিকে অমিত প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে পিছন থেকে ধরে হাত, পা ও মুখ বেঁধে কিল ঘুষি মেরে ঘরের বারান্দা ফেলে দাহ্য পদার্থ ঢেলে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

আগুনের লেলিহান শিখা ও কালো ধোয়ায় আচ্ছন্ন হলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে অমিতের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী অমিত বিশ্বাস বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ৪/৫ জন অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তরা আমাকে পিছন থেকে ধরে হাত, পা ও মুখ বেঁধে কিল ঘুষি মেরে ঘরের বারান্দা ফেলে দাহ্য পদার্থ ঢেলে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। অমিত বিশ্বাস আরো বলেন, আমি কারো এমন কোন ক্ষতি করিনি যে আমার এমন ক্ষতি করবে।

আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার স্ত্রী সন্তান নিয়ে কোথায় দাড়াবো?প্রতিবেশী মদন বিশ্বাস, বিপ্লব বিশ্বাসসহ অনেকে বলেন, রাত ৩টার দিকে চিৎকার শুনে আমরা এগিয়ে এসে দেখি আগুন দাওদাও করে জ্বলছে। পরে আমরা আগুন নিয়ন্ত্রনে আনি।অমিতের স্ত্রী মল্লিকা বিশ্বাস বলেন, আমি ১০ দিন আগে বাপের বাড়ী বেড়াতে গিয়েছি। আজ ফোন পেয়ে বাড়ীতে এসে দেখি আমার সর্বস্ব শেষ হয়ে গেছে।

এ বিষয়ে মাউলী ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার বৈদ্ধ বলেন, আমাদের মহাজন গ্রামে এমন অনাকাংখিত ঘটনা ইতিপূর্বে ঘটেনি। তবে যে দুবৃত্তরা এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জহরুল ইসলাম বলেন, এই ঘটনা যে বা যাহারা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের খুঁজে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। সেই সাথে সরকারি ভাবে তাদের সাহায্যর জন্য ব্যাবস্থা নেয়া হবে।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসাঃ রোকসানা খাতুন বলেন ,আগুন দেয়ার খবর শুনে আমি ঘটনা স্থলে ওসি তদন্তকে পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au