ফিচার

বিজেপি আমাকেও ছাড়েনি : নুসরাত

  • 7:34 am - March 20, 2021
বিজেপি আমাকেও ছাড়েনি : নুসরাত

বিনোদন ডেস্ক: অভিনেত্রী থেকে রাজনীতির অঙ্গনে নেমে এখন পুরোদস্তুর রাজনীতিক হয়ে উঠেছেন নুসরাত জাহান। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এখন আপাতত অভিনয়ে বিরতি নিয়ে রাজনীতির মাঠে সময় দিচ্ছেন এই অভিনেত্রী।

“যে মুখ্যমন্ত্রীর আমলে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত সেই মহিলাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবেন না আপনারা?” বক্তার এমন প্রশ্নের উত্তরে দর্শকাসনে বসা মহিলারা হাত তুলে সমস্বরে জানিয়ে দিলেন ‘হ্যাঁ, চাই’।

বক্তা তৃণমূলের সংসদ সদস্য তথা অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার (১৮ মার্চ) একটি প্রচার সভায় গিয়েছিলেন তিনি। সেই প্রচারসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আহ্বান জানালেন বসিরহাটের এই তারকা সংসদ সদস্য।

রাজ্যে নারী সুরক্ষার উপর জোর বক্তব্য দেন অভিনেত্রী-রাজনীতিক নুসরাত জাহান। তিনি বলেন, “গত ১০ বছরে আমাদের রাজ্যে দিদির মুখ্যমন্ত্রীত্বে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত। যা বিজেপি শাসিত রাজ্যে কল্পনার বাইরে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলারা মোটেই সুরক্ষিত নয়। তার প্রমাণ আপনারা পেয়েছেন উত্তরপ্রদেশের হাথরসে।”

এরপরই ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘সবুজসাথী’ প্রভৃতি প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূল এই নেত্রী বলেন, “নারীদের জন্য এমন প্রকল্প দেশের অন্য কোনও রাজ্যে নেই। এর ফলে আমাদের রাজ্যে মেয়েদের কম বয়সে বিয়ের প্রবণতা অনেক কমেছে। বিজেপি নেতাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না। ওরা মহিলাদের সম্মান দিতে জানে না। ওদের কথায় মোটেই বিশ্বাস করবেন না। ওরা মহিলাদের কটূক্তি করে। এমনকি আমাকেও ছাড়েনি।”

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au