অর্থনীতি

থাইল্যান্ডে গাড়ি উৎপাদন তিন দশকে সর্বনিম্নে

  • 10:29 am - May 24, 2020
থাইল্যান্ডে গাড়ি উৎপাদন তিন দশকে সর্বনিম্নে

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের কারণে এপ্রিল মাসে থাইল্যান্ডে মোটরগাড়ি উৎপাদন কমে এসেছে। যা দেশটির গত ৩০ বছরের ইতিহাসে সর্বনিম্ন। বৃহস্পতিবার (২১ মে) ফেডারেশন অব থাই ইন্ডাস্ট্রিজ (এফটিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়া।

এফটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে দেশটিতে মাত্র ২৪ হাজার ৭১১ ইউনিট মোটরগাড়ি উৎপাদন হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৩ দশমিক ৫৫ শতাংশ কম। গত মাসে রফতানির জন্য তৈরি গাড়ি উৎপাদন কমেছে ৮১ দশমিক ৭৬ শতাংশ। আর দেশীয় বাজারে বিক্রির জন্য তৈরি গাড়ি উৎপাদন কমেছে ৮৫ দশমিক ৩৫ শতাংশ।

করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় ক্রয়ক্ষমতা কমেছে থাই নাগরিকদেরও। এর ফলে দেশটির স্থানীয় বাজারে ব্যক্তিগত গাড়ির বিক্রি কমেছে ৬৫ দশমিক শূন্য ২ শতাংশ। গত মাসে থাইল্যান্ডে ব্যক্তিগত গাড়ি বিক্রি হয়েছে ৩০ হাজার ১০৯ ইউনিট।

আলোচ্য সময়ে থাইল্যান্ড থেকে মোটরগাড়ি রফতানি হয়েছে ২০ হাজার ৩২৬ ইউনিট। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৬৯ দশমিক ৭১ শতাংশ কম।

অর্থনৈতিক মন্দাভাবের কারণে মোটরগাড়ি শিল্পে উৎপাদন লক্ষ্যমাত্রা ২০ লাখ থেকে ১০ লাখ ইউনিটে নামিয়ে এনেছে এফটিআই।

প্রতিবেদনে সংগঠনটি জানিয়েছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে কিছুটা উন্নতি হলেও গাড়ির শোরুমগুলোয় ক্রেতাদের আনাগোনা এখনো খুব কম।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au